আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশজুড়ে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি।
আইজিপি জানান, ভোটকেন্দ্র নিরাপত্তা, ভ্রাম্যমাণ টহল এবং স্ট্রাইকিং ফোর্স—এই তিন ধাপে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় মোট ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী ও আনসার সদস্যরাও মাঠে থাকবেন।
তিনি বলেন, সারা দেশে ২৪ হাজার ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৮ হাজার ৭৭০টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ ধরা হয়েছে। এসব কেন্দ্রে সিসি ক্যামেরা ও পুলিশের বডি ক্যামেরার মাধ্যমে বিশেষ নজরদারি চালানো হবে। কোনো কেন্দ্রে সহিংসতা বা অনিয়মের ঘটনা ঘটলে প্রয়োজনে ওই কেন্দ্র কিংবা পুরো আসনের ভোট স্থগিত করা হতে পারে।
লুট হওয়া অস্ত্র প্রসঙ্গে আইজিপি জানান, পুলিশের তালিকাভুক্ত এক হাজার ৩৩০টি অস্ত্রসহ ব্যক্তি পর্যায়ে লুণ্ঠিত সহস্রাধিক অস্ত্র এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তবে সম্ভাব্য সব ঝুঁকি বিবেচনায় নিয়েই নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ঢাকা
,
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
৬৪ জেলায় আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ
নেপালে আকস্মিক ভয়াবহ বন্যা–ভূমিধস: কেন ঘটল, আরও ঢলের আশঙ্কা
বগুড়ার দুটি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারীকরণ
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস, নিহত ২৭০; নিখোঁজ ১,৫০০
আদালত অবমাননার অভিযোগে ইউএনওকে ঘিরে বিতর্ক, চূড়ান্ত রায়ের আগে দোষী বলার সুযোগ নেই
জিয়া উদ্যানের মাজারে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলার উপকূলে অস্থিরতা, লুটপাটে জড়াল মানুষ
তাপপ্রবাহে পুড়ছে ১১ জেলা, সপ্তাহজুড়ে বাড়তে পারে বৃষ্টির দাপট
বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা, যুক্তরাষ্ট্রের একতরফা প্রভাবের বিরুদ্ধে একসুরে চীন-রাশিয়া
পাকিস্তানকে ধবলধোলাই, টেস্ট র্যাঙ্কিংয়ে ভারতকে টপকালো বাংলাদেশ
মিরপুরে জয়ের দুয়ারে বাংলাদেশ, তাইজুলের ঘূর্ণিতে চাপে পাকিস্তান
বিশ্বকাপ দলে ফিরেই আবেগে ভাসলেন নেইমার, রাফিনিয়াকে বললেন ‘এবার ট্রফি চাই’
ইবোলার ভয়াল থাবায় কঙ্গো, দ্রুত ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস
গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশে নিষেধাজ্ঞা, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
পুলিশে শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা, দুর্নীতিতে শূন্য সহনশীলতা: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক পরিচয় নয়, অপরাধকে ব্যক্তি হিসেবে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর
তিন দেশে ভিন্ন আয়োজন, বর্ণাঢ্য উদ্বোধনে পর্দা উঠছে FIFA World Cup 2026
বিশ্বকাপ সামনে, স্কোয়াড ঘোষণায় কড়া নির্দেশনা ফিফার
মুশফিকের ফিফটি, তাসকিনের ঝড়—৪১৩ রানে থামল বাংলাদেশ
লোহাগাড়ায় বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১১
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কঠোর নিরাপত্তা, মাঠে ৩ স্তরের ফোর্স।
-
এম এ মোমিন - Update Time : ১২:৩৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- ১৫০ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ









