ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
জিয়া উদ্যানের মাজারে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলার উপকূলে অস্থিরতা, লুটপাটে জড়াল মানুষ তাপপ্রবাহে পুড়ছে ১১ জেলা, সপ্তাহজুড়ে বাড়তে পারে বৃষ্টির দাপট বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা, যুক্তরাষ্ট্রের একতরফা প্রভাবের বিরুদ্ধে একসুরে চীন-রাশিয়া পাকিস্তানকে ধবলধোলাই, টেস্ট র‍্যাঙ্কিংয়ে ভারতকে টপকালো বাংলাদেশ মিরপুরে জয়ের দুয়ারে বাংলাদেশ, তাইজুলের ঘূর্ণিতে চাপে পাকিস্তান বিশ্বকাপ দলে ফিরেই আবেগে ভাসলেন নেইমার, রাফিনিয়াকে বললেন ‘এবার ট্রফি চাই’ ইবোলার ভয়াল থাবায় কঙ্গো, দ্রুত ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশে নিষেধাজ্ঞা, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পুলিশে শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা, দুর্নীতিতে শূন্য সহনশীলতা: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক পরিচয় নয়, অপরাধকে ব্যক্তি হিসেবে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর তিন দেশে ভিন্ন আয়োজন, বর্ণাঢ্য উদ্বোধনে পর্দা উঠছে FIFA World Cup 2026 বিশ্বকাপ সামনে, স্কোয়াড ঘোষণায় কড়া নির্দেশনা ফিফার মুশফিকের ফিফটি, তাসকিনের ঝড়—৪১৩ রানে থামল বাংলাদেশ লোহাগাড়ায় বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১১ জয়পুরহাটে অভিনব কৌশলে দুই তরুণকে জিম্মি করে মোবাইল ছিনতাই, অভিযুক্ত যুবক পলাতক ‘৯৯% পুলিশ সৎ’ মন্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর দ্বিতীয় দফা বৈঠকের আগে সমঝোতার খসড়া চূড়ান্তে জোর ইরানের মানিয়ে নিতে না পারায় হার, অজুহাত মানছেন না সাইফ হাসান তরুণদের সম্পৃক্ততা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: মির্জা ফখরুল

ভোটকেন্দ্রে মুঠোফোন নিয়ে ইসির অবস্থান স্পষ্ট, সংশোধিত পরিপত্র আসছে।

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মুঠোফোন বহন নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তির ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ভোটার, প্রার্থী ও তাঁদের এজেন্টরা মুঠোফোন সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। তবে গোপন কক্ষে কোনো ধরনের ছবি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
সোমবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, আগের নির্দেশনায় বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা না যাওয়ায় ভুল–বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। এ কারণে সংশ্লিষ্ট পরিপত্র সংশোধন করা হচ্ছে, যাতে কোনো ধরনের দ্বিধা না থাকে।
ইসি সচিব বলেন, নির্বাচন কমিশনের উদ্দেশ্য ছিল ভোটগ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছতা ও গোপনীয়তা নিশ্চিত করা। কিন্তু সেটি যথাযথভাবে ব্যাখ্যা করা সম্ভব হয়নি। সংশোধিত নির্দেশনায় বিষয়টি পরিষ্কারভাবে উল্লেখ থাকবে।
উল্লেখ্য, রোববার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে মুঠোফোন বহন নিষিদ্ধের কথা বলা হলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এমনকি সিদ্ধান্ত পরিবর্তন না হলে নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারিও দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
পরবর্তীতে ইসি সচিব স্পষ্ট করেন, সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকরাও মুঠোফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। তবে পোলিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং এজেন্টদের কাছে মুঠোফোন রাখা যাবে না।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচন পর্যবেক্ষণে এখন পর্যন্ত দেশে ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক এসেছেন। তাঁদের মধ্যে ৬০ জন এসেছেন নির্বাচন কমিশনের আমন্ত্রণে বিভিন্ন দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান থেকে। এছাড়া আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা থেকে এসেছেন ৩৩০ জন এবং ৪৫টি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রায় ১৫০ জন সাংবাদিক বর্তমানে রাজধানীর একটি হোটেলে অবস্থান করছেন।
ভোট গণনায় সময় নিয়ে এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ফলাফল ঘোষণায় অযৌক্তিক বিলম্ব হওয়ার কোনো কারণ নেই। যতক্ষণ ব্যালট গণনা শেষ হবে, ততক্ষণ অপেক্ষা করতে হবে—এর বাইরে তিন বা পাঁচ দিন সময় লাগার আশঙ্কা নেই।
এদিকে আদালতের নির্দেশে ফরিদপুর-১ আসনের ব্যালট সংশোধন করা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি কয়েকটি আসনে পুনরায় ব্যালট ছাপার কাজও সম্পন্ন হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Nazmun Nahar

জনপ্রিয় সংবাদ

জিয়া উদ্যানের মাজারে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভোটকেন্দ্রে মুঠোফোন নিয়ে ইসির অবস্থান স্পষ্ট, সংশোধিত পরিপত্র আসছে।

Update Time : ০৩:০৮:৩০ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬