ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভুয়া ভোট রোধে নারী ভোটারদের পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোট দেওয়ার আগে ছবিসহ ভোটার তালিকার সঙ্গে ভোটারের মুখমণ্ডল মিলিয়ে দেখাকে বাধ্যতামূলক করা হয়েছে।
তবে পর্দানশিন নারী ভোটারদের ধর্মীয় ও সামাজিক অনুভূতির বিষয়টি বিবেচনায় রেখে প্রতিটি ভোটকেন্দ্রে নারী পোলিং অফিসার ও নারী আনসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ইসি সূত্র জানায়, কোনো নারী ভোটারকে পুরুষ কর্মকর্তার সামনে নেকাব বা বোরকা খুলতে বাধ্য করা যাবে না।
এ বিষয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী ভোট দেওয়ার আগে ভোটারের পরিচয় নিশ্চিত করা বাধ্যতামূলক। ছবিসহ ভোটার তালিকার সঙ্গে চেহারা না মিললে ব্যালট পেপার প্রদান করা যাবে না।
তিনি আরও জানান, কোনো পর্দানশিন নারী ভোটার যদি পুরুষ কর্মকর্তার সামনে মুখ দেখাতে অনিচ্ছুক হন, তাহলে নারী পোলিং অফিসারের মাধ্যমেই তার পরিচয় যাচাই করা হবে। এতে তাদের পর্দার ব্যাঘাত ঘটবে না। তবে কোনো কেন্দ্রে নারী কর্মকর্তা না থাকলে এবং ওই নারী ভোটার মুখ দেখাতে রাজি না হলে তাকে ভোট দিতে বাধ্য করা হবে না। সে ক্ষেত্রে ভোট না দেওয়ার জন্য তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থাও নেওয়া হবে না।
ইসি সংশ্লিষ্টরা জানান, এবারের নির্বাচনে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। ফলে ইভিএমের মতো আঙুলের ছাপ যাচাইয়ের সুযোগ থাকছে না। তাই স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ছবিসহ ভোটার তালিকার সঙ্গে সরাসরি চেহারা মিলিয়েই ভোট প্রদান নিশ্চিত করা হবে।
উল্লেখ্য, এর আগে শনিবার (৭ ফেব্রুয়ারি) বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন নারী ভোটারদের পরিচয় নিশ্চিত করতে ভোটকেন্দ্রে মুখমণ্ডল উন্মুক্ত করে শনাক্তকরণ বাধ্যতামূলক করার দাবি জানান।
ঢাকা
,
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
জিয়া উদ্যানের মাজারে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলার উপকূলে অস্থিরতা, লুটপাটে জড়াল মানুষ
তাপপ্রবাহে পুড়ছে ১১ জেলা, সপ্তাহজুড়ে বাড়তে পারে বৃষ্টির দাপট
বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা, যুক্তরাষ্ট্রের একতরফা প্রভাবের বিরুদ্ধে একসুরে চীন-রাশিয়া
পাকিস্তানকে ধবলধোলাই, টেস্ট র্যাঙ্কিংয়ে ভারতকে টপকালো বাংলাদেশ
মিরপুরে জয়ের দুয়ারে বাংলাদেশ, তাইজুলের ঘূর্ণিতে চাপে পাকিস্তান
বিশ্বকাপ দলে ফিরেই আবেগে ভাসলেন নেইমার, রাফিনিয়াকে বললেন ‘এবার ট্রফি চাই’
ইবোলার ভয়াল থাবায় কঙ্গো, দ্রুত ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস
গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশে নিষেধাজ্ঞা, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
পুলিশে শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা, দুর্নীতিতে শূন্য সহনশীলতা: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক পরিচয় নয়, অপরাধকে ব্যক্তি হিসেবে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর
তিন দেশে ভিন্ন আয়োজন, বর্ণাঢ্য উদ্বোধনে পর্দা উঠছে FIFA World Cup 2026
বিশ্বকাপ সামনে, স্কোয়াড ঘোষণায় কড়া নির্দেশনা ফিফার
মুশফিকের ফিফটি, তাসকিনের ঝড়—৪১৩ রানে থামল বাংলাদেশ
লোহাগাড়ায় বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১১
জয়পুরহাটে অভিনব কৌশলে দুই তরুণকে জিম্মি করে মোবাইল ছিনতাই, অভিযুক্ত যুবক পলাতক
‘৯৯% পুলিশ সৎ’ মন্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর
দ্বিতীয় দফা বৈঠকের আগে সমঝোতার খসড়া চূড়ান্তে জোর ইরানের
মানিয়ে নিতে না পারায় হার, অজুহাত মানছেন না সাইফ হাসান
তরুণদের সম্পৃক্ততা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: মির্জা ফখরুল
ভোটকেন্দ্রে নারী ভোটারদের পরিচয় যাচাইয়ে মুখ দেখানো বাধ্যতামূলক: ইসি।
-
এম এ মোমিন - Update Time : ০২:৪৫:৪২ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- ৯৪ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ











