ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
মানিয়ে নিতে না পারায় হার, অজুহাত মানছেন না সাইফ হাসান তরুণদের সম্পৃক্ততা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: মির্জা ফখরুল হরমুজ প্রণালিতে প্রবেশ করল এমভি বাংলার জয়যাত্রা, দীর্ঘ অপেক্ষার অবসান ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ হারালেন ৮ আরোহী স্বাধীনতা পুরস্কার-২০২৬: মরণোত্তর সম্মাননায় ডা. জাফরুল্লাহ, খালেদা জিয়াসহ ১৬ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান রূপপুর পারমাণবিকে জ্বালানি লোডিংয়ে ছাড়পত্র, এপ্রিলে শুরু—ডিসেম্বরে বিদ্যুৎ সরবরাহের আশা মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে বড় পরিবর্তন, পুরো প্রক্রিয়া এখন অনলাইনে জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন সশস্ত্র বাহিনী রাষ্ট্রের সম্পদ, দলীয় নয়—প্রধানমন্ত্রীর কড়া বার্তা ইসলামাবাদে টানা ২১ ঘণ্টার বৈঠকও ফলহীন, দোষারোপে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র সিলেট সীমান্তে হালকা ভূমিকম্প, আতঙ্কিত স্থানীয়রা দীর্ঘায়িত ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক অষ্টম ঘণ্টায়, সমঝোতার আভাস জ্বালানি সংকটে অফিস সময় কমলো, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে মার্কেট ইন্দোনেশিয়া–ফিলিপাইনে ৬ মাত্রার ভূমিকম্প, বড় ক্ষয়ক্ষতির খবর নেই একদিনে বিসিবিতে আরও চার পরিচালকের পদত্যাগ, বাড়ছে অস্থিরতা হলান্ডের হ্যাটট্রিকে লিভারপুল বিধ্বস্ত, সিটির সেমিফাইনাল নিশ্চিত টানা ১৬ ঘণ্টা কর্মব্যস্ততায় প্রধানমন্ত্রী তারেক রহমান, সংকট মোকাবিলায় সক্রিয় তৎপরতা মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বিকল্প উৎসে ঝুঁকছে বাংলাদেশ, শুরু তেল আমদানির উদ্যোগ হলুদ কার্ডে পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার, তবুও জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ঢাবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, হাজারীবাগের বাসা থেকে উদ্ধার মরদেহ

ভোটের সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা নেই: ইসি মাছউদ।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, দেশের ভোটের সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কোনো বাধা নেই। নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে এবং কোনো পক্ষের চাপের মুখে নেই বলেও তিনি মন্তব্য করেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর সার্কিট হাউজে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
ইসি মাছউদ বলেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক এবং নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ বিদ্যমান। এবার কোনো ধরনের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হবে না বলেও দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি জানান, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে মাঠপর্যায়ে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, প্রায় ১৮ লাখ নির্বাচনকর্মী, আইনশৃঙ্খলা বাহিনী, বিজিবি, সেনাবাহিনী ও আনসার সদস্যরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রস্তুত। সংশ্লিষ্ট সবার মধ্যে দায়িত্বশীল মনোভাব স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বড় রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে পোস্টার অপসারণ ও সফর বাতিলসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা করছে। এটি রাজনৈতিক পরিবেশে একটি ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলের নেতাদের পারস্পরিক বক্তব্য ও সমালোচনা ভোটের মাঠের কৌশল হিসেবে দেখা যেতে পারে। তবে যেকোনো ধরনের সহিংসতা ও হত্যাকাণ্ডকে নির্বাচন কমিশন কঠোরভাবে নিন্দা জানায়। শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনাও নিন্দনীয় উল্লেখ করে আইনশৃঙ্খলা বাহিনীকে সুষ্ঠু তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
সভায় জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম, নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য এবং রংপুর জেলার ছয়টি সংসদীয় আসনের দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, রংপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার তোফায়েল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Nazmun Nahar

জনপ্রিয় সংবাদ

মানিয়ে নিতে না পারায় হার, অজুহাত মানছেন না সাইফ হাসান

ভোটের সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা নেই: ইসি মাছউদ।

Update Time : ০৩:২৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬