ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
জিয়া উদ্যানের মাজারে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলার উপকূলে অস্থিরতা, লুটপাটে জড়াল মানুষ তাপপ্রবাহে পুড়ছে ১১ জেলা, সপ্তাহজুড়ে বাড়তে পারে বৃষ্টির দাপট বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা, যুক্তরাষ্ট্রের একতরফা প্রভাবের বিরুদ্ধে একসুরে চীন-রাশিয়া পাকিস্তানকে ধবলধোলাই, টেস্ট র‍্যাঙ্কিংয়ে ভারতকে টপকালো বাংলাদেশ মিরপুরে জয়ের দুয়ারে বাংলাদেশ, তাইজুলের ঘূর্ণিতে চাপে পাকিস্তান বিশ্বকাপ দলে ফিরেই আবেগে ভাসলেন নেইমার, রাফিনিয়াকে বললেন ‘এবার ট্রফি চাই’ ইবোলার ভয়াল থাবায় কঙ্গো, দ্রুত ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশে নিষেধাজ্ঞা, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পুলিশে শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা, দুর্নীতিতে শূন্য সহনশীলতা: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক পরিচয় নয়, অপরাধকে ব্যক্তি হিসেবে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর তিন দেশে ভিন্ন আয়োজন, বর্ণাঢ্য উদ্বোধনে পর্দা উঠছে FIFA World Cup 2026 বিশ্বকাপ সামনে, স্কোয়াড ঘোষণায় কড়া নির্দেশনা ফিফার মুশফিকের ফিফটি, তাসকিনের ঝড়—৪১৩ রানে থামল বাংলাদেশ লোহাগাড়ায় বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১১ জয়পুরহাটে অভিনব কৌশলে দুই তরুণকে জিম্মি করে মোবাইল ছিনতাই, অভিযুক্ত যুবক পলাতক ‘৯৯% পুলিশ সৎ’ মন্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর দ্বিতীয় দফা বৈঠকের আগে সমঝোতার খসড়া চূড়ান্তে জোর ইরানের মানিয়ে নিতে না পারায় হার, অজুহাত মানছেন না সাইফ হাসান তরুণদের সম্পৃক্ততা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: মির্জা ফখরুল

জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ফেসবুকে বিশেষ বিজ্ঞপ্তি, নির্বাচন কমিশনের তথ্যের লিংক।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে অবস্থানরত ফেসবুক ব্যবহারকারীদের জন্য ‘বিশেষ বিজ্ঞপ্তি’ দেখাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমটি। মোবাইল অ্যাপ কিংবা ব্রাউজার দিয়ে ফেসবুকে ঢুকলেই অনেক ব্যবহারকারী এই বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, যেখানে ভোটগ্রহণসংক্রান্ত তথ্য জানার আহ্বান জানানো হয়েছে।
ফেসবুকের ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচনের ভোটিং–সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখা যাবে। বিজ্ঞপ্তিতে থাকা ‘নির্বাচনী তথ্য দেখুন’ অপশনে ক্লিক করলে সরাসরি বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে।
এ ছাড়া বিজ্ঞপ্তির নিচে কতজন ফেসবুক ব্যবহারকারী এই নির্বাচনী তথ্য শেয়ার করছেন, সেই সংখ্যাও প্রকাশ করছে ফেসবুক। শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিট পর্যন্ত প্রায় ৪ লাখ ৯৯ হাজারের বেশি ব্যবহারকারী এই বিজ্ঞপ্তি শেয়ার করেছেন বলে দেখা গেছে। এতে ধারণা করা হচ্ছে, ভোটারদের ভোটদানে আগ্রহী করে তুলতেই এই বিশেষ উদ্যোগ নিয়েছে ফেসবুক।
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক বুশরা হুমায়রা জানান, ফেসবুক নিয়মিতভাবেই জনস্বার্থে বিভিন্ন বিষয়ে সচেতনতা তৈরির জন্য এমন বিজ্ঞপ্তি দিয়ে থাকে। ভূমিকম্প, দুর্যোগ কিংবা গুরুত্বপূর্ণ জাতীয় ঘটনার সময় ব্যবহারকারীরা এ ধরনের নোটিফিকেশন পেয়ে থাকেন। তবে ২০২৪ সালের নির্বাচনের সময় এমন বিজ্ঞপ্তি চোখে পড়েনি, ফলে এটিকে বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে ফেসবুকের প্রথম উদ্যোগ বলেই ধরা যায়।
বুশরা হুমায়রার মতে, এই বিজ্ঞপ্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এর নির্ভরযোগ্যতা। কারণ, বিজ্ঞপ্তির মাধ্যমে ব্যবহারকারীদের সরাসরি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নিয়ে যাওয়া হচ্ছে। এতে ভোটাররা ভোটকেন্দ্র, ভোটার আইডি সংক্রান্ত তথ্য এবং নির্বাচনী আচরণবিধি সম্পর্কে নির্ভুল তথ্য জানতে পারছেন। ভুয়া তথ্যের এই সময়ে সরকারি ওয়েবসাইটের সঙ্গে সরাসরি সংযোগ ভোটারদের মধ্যে আস্থার পরিবেশ তৈরি করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Nazmun Nahar

জনপ্রিয় সংবাদ

জিয়া উদ্যানের মাজারে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ফেসবুকে বিশেষ বিজ্ঞপ্তি, নির্বাচন কমিশনের তথ্যের লিংক।

Update Time : ০১:০১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬