ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
জিয়া উদ্যানের মাজারে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলার উপকূলে অস্থিরতা, লুটপাটে জড়াল মানুষ তাপপ্রবাহে পুড়ছে ১১ জেলা, সপ্তাহজুড়ে বাড়তে পারে বৃষ্টির দাপট বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা, যুক্তরাষ্ট্রের একতরফা প্রভাবের বিরুদ্ধে একসুরে চীন-রাশিয়া পাকিস্তানকে ধবলধোলাই, টেস্ট র‍্যাঙ্কিংয়ে ভারতকে টপকালো বাংলাদেশ মিরপুরে জয়ের দুয়ারে বাংলাদেশ, তাইজুলের ঘূর্ণিতে চাপে পাকিস্তান বিশ্বকাপ দলে ফিরেই আবেগে ভাসলেন নেইমার, রাফিনিয়াকে বললেন ‘এবার ট্রফি চাই’ ইবোলার ভয়াল থাবায় কঙ্গো, দ্রুত ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশে নিষেধাজ্ঞা, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পুলিশে শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা, দুর্নীতিতে শূন্য সহনশীলতা: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক পরিচয় নয়, অপরাধকে ব্যক্তি হিসেবে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর তিন দেশে ভিন্ন আয়োজন, বর্ণাঢ্য উদ্বোধনে পর্দা উঠছে FIFA World Cup 2026 বিশ্বকাপ সামনে, স্কোয়াড ঘোষণায় কড়া নির্দেশনা ফিফার মুশফিকের ফিফটি, তাসকিনের ঝড়—৪১৩ রানে থামল বাংলাদেশ লোহাগাড়ায় বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১১ জয়পুরহাটে অভিনব কৌশলে দুই তরুণকে জিম্মি করে মোবাইল ছিনতাই, অভিযুক্ত যুবক পলাতক ‘৯৯% পুলিশ সৎ’ মন্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর দ্বিতীয় দফা বৈঠকের আগে সমঝোতার খসড়া চূড়ান্তে জোর ইরানের মানিয়ে নিতে না পারায় হার, অজুহাত মানছেন না সাইফ হাসান তরুণদের সম্পৃক্ততা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: মির্জা ফখরুল

রাষ্ট্র পরিচালনায় শরিয়াহভিত্তিক ৩০ দফা ইশতেহার ঘোষণা ইসলামী আন্দোলনের।

রাষ্ট্র পরিচালনার সর্বস্তরে শরিয়াহর প্রাধান্য নিশ্চিত করার অঙ্গীকারসহ ৩০ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ‘জনপ্রত্যাশার ইশতেহার’ নামের এই ঘোষণাপত্রে মৌলিক ইশতেহারের পাশাপাশি ১২ দফা বিশেষ কর্মসূচি, আট দফা নীতিগত অবস্থান, রাষ্ট্র সংস্কারে ছয় দফা পরিকল্পনা এবং খাতভিত্তিক ২৮টি উন্নয়ন প্রস্তাব তুলে ধরা হয়েছে।

বুধবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ইশতেহার ঘোষণা করেন দলের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
ইশতেহারে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা, দুর্নীতি ও দুঃশাসন দূর করে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও মাদকমুক্ত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। পাশাপাশি সাম্য, মানবিক মর্যাদা, সুশাসন ও ন্যায়বিচার নিশ্চিত করা এবং রাষ্ট্র পরিচালনায় সর্বত্র শরিয়াহর প্রাধান্য প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
দলটি কৃষি ও শিল্পখাতে বিপ্লব ঘটিয়ে বেকারত্ব ও দারিদ্র্য দূর করে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ গঠনের লক্ষ্য নির্ধারণ করেছে। একই সঙ্গে নৈতিকতা ও বিজ্ঞানভিত্তিক কর্মমুখী শিক্ষাব্যবস্থা চালু, সর্বজনীন কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যায়ক্রমিক রাষ্ট্র সংস্কারের কথা বলা হয়েছে। মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থানের চেতনার প্রতিও দায়বদ্ধতার উল্লেখ রয়েছে।
ইশতেহারে আর্থিক, সামরিক ও কূটনৈতিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নারী, শ্রমিক ও প্রান্তিক জনগোষ্ঠীসহ সব শ্রেণির মানুষের মৌলিক ও মানবাধিকার সুরক্ষার অঙ্গীকার করা হয়েছে। রাষ্ট্র, সমাজ ও অর্থনীতিতে বৈষম্য দূর করা, সবার জন্য সাশ্রয়ী ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং পরিবেশদূষণ, দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।
এ ছাড়া ধর্মীয় স্বাধীনতা ও পারস্পরিক সহাবস্থান নিশ্চিত করা, সুষ্ঠু নির্বাচন ও কার্যকর সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালুর প্রতিশ্রুতি রয়েছে ইশতেহারে।
খুন, গুম, মিথ্যা ও গায়েবি মামলা বন্ধ, বাক্‌স্বাধীনতা ও গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নারীদের শুধু সমান অধিকার নয়, অগ্রাধিকার দেওয়ার কথাও বলা হয়েছে। শিল্পোদ্যোক্তাদের জন্য সহজ ঋণ, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ, আমদানি-রপ্তানিতে ওয়ান-স্টপ সার্ভিস চালু, সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ এবং কওমি মাদ্রাসার যোগ্য ডিগ্রিধারীদের সরকারি সুযোগ-সুবিধার আওতায় আনার প্রতিশ্রুতিও রয়েছে।
বিশেষ কর্মসূচির মধ্যে হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য মাসিক পাঁচ হাজার টাকা নগদ সহায়তা, ১৮ থেকে ২৪ বছর বয়সী যুবকদের জন্য সুদমুক্ত ও জামানতবিহীন এককালীন ঋণ, স্বাস্থ্যকার্ড চালু এবং কৃষিকার্ড প্রবর্তনের ঘোষণা দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Nazmun Nahar

জনপ্রিয় সংবাদ

জিয়া উদ্যানের মাজারে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাষ্ট্র পরিচালনায় শরিয়াহভিত্তিক ৩০ দফা ইশতেহার ঘোষণা ইসলামী আন্দোলনের।

Update Time : ০২:৩০:২৮ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬