দেশের ক্রিকেট অবকাঠামো শক্তিশালী করতে সারা দেশে ১১টি ক্রিকেট হাব স্থাপনের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই অংশ হিসেবে প্রথম ধাপে ৮টি হাবে মোট ১৩৭টি উইকেট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার মিরপুরে এক সংবাদ সম্মেলনে বিসিবির গ্রাউন্ডস বিভাগের প্রধান খালেদ মাসুদ এই পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, খুলনা, বরিশাল, ফতুল্লা, কক্সবাজার, বগুড়া, রাজশাহী, বিকেএসপি ও পূর্বাচল—এই আটটি হাবে প্রাথমিক পর্যায়ে কাজ শুরু হবে।
খালেদ মাসুদ বলেন, উইকেট তৈরির মূল দায়িত্ব থাকবে স্থানীয় কিউরেটরদের ওপর। বিসিবি প্রয়োজন অনুযায়ী সহায়তা দেবে। তিনি বলেন, ‘আমরা কিউরেটরদের সঙ্গে আলোচনা করেছি। কীভাবে কাজটি করতে চাই, সব শেয়ার করা হয়েছে। বিসিবির পক্ষ থেকে প্রয়োজনীয় সাপোর্ট দেওয়া হবে, তবে বাস্তবায়নের দায়িত্ব স্থানীয় কিউরেটরদেরই।’
বিসিবির পরিকল্পনা অনুযায়ী খুলনায় ১৫টি, বরিশালে ২৩টি, কক্সবাজারে ৮টি, বগুড়ায় ১০টি, রাজশাহীতে ১২টি, ফতুল্লায় ১৩টি, বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠে ১৯টি এবং পূর্বাচলে ১৩টি উইকেট তৈরি করা হবে। অনুশীলন মাঠ, মূল ম্যাচ ও আউটার এরিয়ায় এসব উইকেট আগামী মে–জুন মাসের মধ্যেই প্রস্তুত করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিসিবি মনে করছে, এই উইকেটগুলো তৈরি হলে খেলার পরিবেশ উন্নত হবে, ম্যাচ আয়োজনের সক্ষমতা বাড়বে এবং খেলোয়াড়দের প্রস্তুতিতে ইতিবাচক প্রভাব পড়বে। প্রাথমিক পর্যায়ে হাবগুলোতে রোলার, ঘাস কাটার মেশিন, পিচ কাভার, উইকেটের মাটি ও কংক্রিটের উইকেট সরবরাহ করবে বিসিবি। প্রয়োজনে এসব সরঞ্জাম স্থানীয় ক্রিকেট একাডেমি, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় এবং উপজেলা ও জেলা পর্যায়ের মাঠে সাময়িকভাবে ব্যবহার করা যাবে।
সংবাদ সম্মেলনে খালেদ মাসুদের সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বিসিবি পরিচালক আবদুর রাজ্জাক। তিনি বলেন, ‘ক্রিকেটের দিক থেকে এটি একটি বড় উদ্যোগ। আমরা যদি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে পারি, তাহলে আগামী মৌসুম থেকেই ঢাকার বাইরে লিগ আয়োজন অনেক সহজ হবে।’
ঢাকা
,
বুধবার, ২৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
জিয়া উদ্যানের মাজারে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলার উপকূলে অস্থিরতা, লুটপাটে জড়াল মানুষ
তাপপ্রবাহে পুড়ছে ১১ জেলা, সপ্তাহজুড়ে বাড়তে পারে বৃষ্টির দাপট
বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা, যুক্তরাষ্ট্রের একতরফা প্রভাবের বিরুদ্ধে একসুরে চীন-রাশিয়া
পাকিস্তানকে ধবলধোলাই, টেস্ট র্যাঙ্কিংয়ে ভারতকে টপকালো বাংলাদেশ
মিরপুরে জয়ের দুয়ারে বাংলাদেশ, তাইজুলের ঘূর্ণিতে চাপে পাকিস্তান
বিশ্বকাপ দলে ফিরেই আবেগে ভাসলেন নেইমার, রাফিনিয়াকে বললেন ‘এবার ট্রফি চাই’
ইবোলার ভয়াল থাবায় কঙ্গো, দ্রুত ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস
গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশে নিষেধাজ্ঞা, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
পুলিশে শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা, দুর্নীতিতে শূন্য সহনশীলতা: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক পরিচয় নয়, অপরাধকে ব্যক্তি হিসেবে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর
তিন দেশে ভিন্ন আয়োজন, বর্ণাঢ্য উদ্বোধনে পর্দা উঠছে FIFA World Cup 2026
বিশ্বকাপ সামনে, স্কোয়াড ঘোষণায় কড়া নির্দেশনা ফিফার
মুশফিকের ফিফটি, তাসকিনের ঝড়—৪১৩ রানে থামল বাংলাদেশ
লোহাগাড়ায় বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১১
জয়পুরহাটে অভিনব কৌশলে দুই তরুণকে জিম্মি করে মোবাইল ছিনতাই, অভিযুক্ত যুবক পলাতক
‘৯৯% পুলিশ সৎ’ মন্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর
দ্বিতীয় দফা বৈঠকের আগে সমঝোতার খসড়া চূড়ান্তে জোর ইরানের
মানিয়ে নিতে না পারায় হার, অজুহাত মানছেন না সাইফ হাসান
তরুণদের সম্পৃক্ততা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: মির্জা ফখরুল
দেশজুড়ে ১১ ক্রিকেট হাব গড়ছে বিসিবি, প্রথম ধাপে তৈরি হবে ১৩৭ উইকেট।
-
নাজমুন নাহার রুমকী - Update Time : ০১:২৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- ৯৫ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ













