ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাশিয়া থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি বন্ধ করতে নতুন আইন অনুমোদন করেছে। সোমবার (২৬ জানুয়ারি) গৃহীত এই আইনে ব্লকের ২৭টি সদস্য দেশ সর্বসম্মতিক্রমে রাশিয়ান জ্বালানির ওপর নির্ভরতা ধাপে ধাপে কমানোর সিদ্ধান্তে একমত হয়েছে।
ব্রাসেলসে গৃহীত এই আইনের লক্ষ্য হলো ইউরোপের জ্বালানি সরবরাহে বিকল্প উৎস নিশ্চিত করা এবং রাশিয়ার ওপর দীর্ঘদিনের নির্ভরশীলতা কমিয়ে জ্বালানি নিরাপত্তা জোরদার করা। আইনটি কার্যকর হওয়ার ছয় সপ্তাহ পর থেকেই রাশিয়া থেকে নতুন করে গ্যাস আমদানির ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে। তবে বাজারে অস্থিরতা এড়াতে বিদ্যমান চুক্তির ক্ষেত্রে একটি নির্দিষ্ট রূপান্তরকাল রাখা হয়েছে।
নতুন বিধান অনুযায়ী, এলএনজি আমদানির ক্ষেত্রে ২০২৭ সালের শুরু থেকে এবং পাইপলাইন গ্যাসের ক্ষেত্রে একই বছরের শরৎকাল থেকে পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা কার্যকর হবে। এ ছাড়া সদস্য দেশগুলোকে গ্যাস আমদানির আগে উৎস দেশ কঠোরভাবে যাচাই করার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে।
ইউরোপীয় কাউন্সিল জানিয়েছে, এই আইনের কোনো ব্যত্যয় ঘটলে কঠোর আর্থিক শাস্তির মুখে পড়তে হবে। ব্যক্তি পর্যায়ে ন্যূনতম ২৫ লাখ ইউরো এবং প্রতিষ্ঠানের ক্ষেত্রে সর্বনিম্ন ৪ কোটি ইউরো অথবা বৈশ্বিক বার্ষিক টার্নওভারের ৩.৫ শতাংশ পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।
জ্বালানি নিরাপত্তা বজায় রাখতে ২০২৬ সালের মার্চের মধ্যে প্রতিটি সদস্য দেশকে বিকল্প জ্বালানি উৎসের জাতীয় পরিকল্পনা জমা দিতে হবে। তবে কোনো দেশে হঠাৎ জ্বালানি সংকট বা জরুরি পরিস্থিতি দেখা দিলে ইউরোপীয় কমিশন সর্বোচ্চ চার সপ্তাহের জন্য নিষেধাজ্ঞা স্থগিত রাখতে পারবে।
ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা এই সিদ্ধান্তকে যুগান্তকারী উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, ইউরোপ এখন নিজের জ্বালানি ভবিষ্যৎ নিজের হাতে তুলে নিচ্ছে।
যদিও সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া থেকে ইউরোপের তেল আমদানি উল্লেখযোগ্যভাবে কমে ৩ শতাংশের নিচে নেমেছে, তবুও ২০২৫ সালেও মোট গ্যাস আমদানির প্রায় ১৩ শতাংশ রাশিয়া থেকে আসছে, যার আর্থিক মূল্য বছরে ১৫ বিলিয়ন ইউরোর বেশি। এই ঝুঁকি দূর করতেই ইইউ ২০২৭ সালের মধ্যে রাশিয়ান তেল আমদানিও পুরোপুরি বন্ধ করার পরিকল্পনা নিয়েছে। সাইপ্রাসের জ্বালানি মন্ত্রী মাইকেল দামিয়ানোস বলেন, এই সিদ্ধান্ত ইউরোপের জ্বালানি বাজারকে আরও স্থিতিশীল, শক্তিশালী ও স্বনির্ভর করে তুলবে।
ঢাকা
,
বুধবার, ০৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
তাপপ্রবাহে পুড়ছে ১১ জেলা, সপ্তাহজুড়ে বাড়তে পারে বৃষ্টির দাপট
বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা, যুক্তরাষ্ট্রের একতরফা প্রভাবের বিরুদ্ধে একসুরে চীন-রাশিয়া
পাকিস্তানকে ধবলধোলাই, টেস্ট র্যাঙ্কিংয়ে ভারতকে টপকালো বাংলাদেশ
মিরপুরে জয়ের দুয়ারে বাংলাদেশ, তাইজুলের ঘূর্ণিতে চাপে পাকিস্তান
বিশ্বকাপ দলে ফিরেই আবেগে ভাসলেন নেইমার, রাফিনিয়াকে বললেন ‘এবার ট্রফি চাই’
ইবোলার ভয়াল থাবায় কঙ্গো, দ্রুত ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস
গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশে নিষেধাজ্ঞা, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
পুলিশে শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা, দুর্নীতিতে শূন্য সহনশীলতা: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক পরিচয় নয়, অপরাধকে ব্যক্তি হিসেবে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর
তিন দেশে ভিন্ন আয়োজন, বর্ণাঢ্য উদ্বোধনে পর্দা উঠছে FIFA World Cup 2026
বিশ্বকাপ সামনে, স্কোয়াড ঘোষণায় কড়া নির্দেশনা ফিফার
মুশফিকের ফিফটি, তাসকিনের ঝড়—৪১৩ রানে থামল বাংলাদেশ
লোহাগাড়ায় বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১১
জয়পুরহাটে অভিনব কৌশলে দুই তরুণকে জিম্মি করে মোবাইল ছিনতাই, অভিযুক্ত যুবক পলাতক
‘৯৯% পুলিশ সৎ’ মন্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর
দ্বিতীয় দফা বৈঠকের আগে সমঝোতার খসড়া চূড়ান্তে জোর ইরানের
মানিয়ে নিতে না পারায় হার, অজুহাত মানছেন না সাইফ হাসান
তরুণদের সম্পৃক্ততা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: মির্জা ফখরুল
হরমুজ প্রণালিতে প্রবেশ করল এমভি বাংলার জয়যাত্রা, দীর্ঘ অপেক্ষার অবসান
ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ হারালেন ৮ আরোহী
রাশিয়ান গ্যাসে ইতি টানছে ইইউ, ২০২৭ সালের মধ্যে সম্পূর্ণ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত।
-
নাজমুন নাহার রুমকী - Update Time : ০৫:৩৮:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
- ১৮১ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ













