ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
জিয়া উদ্যানের মাজারে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলার উপকূলে অস্থিরতা, লুটপাটে জড়াল মানুষ তাপপ্রবাহে পুড়ছে ১১ জেলা, সপ্তাহজুড়ে বাড়তে পারে বৃষ্টির দাপট বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা, যুক্তরাষ্ট্রের একতরফা প্রভাবের বিরুদ্ধে একসুরে চীন-রাশিয়া পাকিস্তানকে ধবলধোলাই, টেস্ট র‍্যাঙ্কিংয়ে ভারতকে টপকালো বাংলাদেশ মিরপুরে জয়ের দুয়ারে বাংলাদেশ, তাইজুলের ঘূর্ণিতে চাপে পাকিস্তান বিশ্বকাপ দলে ফিরেই আবেগে ভাসলেন নেইমার, রাফিনিয়াকে বললেন ‘এবার ট্রফি চাই’ ইবোলার ভয়াল থাবায় কঙ্গো, দ্রুত ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশে নিষেধাজ্ঞা, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পুলিশে শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা, দুর্নীতিতে শূন্য সহনশীলতা: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক পরিচয় নয়, অপরাধকে ব্যক্তি হিসেবে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর তিন দেশে ভিন্ন আয়োজন, বর্ণাঢ্য উদ্বোধনে পর্দা উঠছে FIFA World Cup 2026 বিশ্বকাপ সামনে, স্কোয়াড ঘোষণায় কড়া নির্দেশনা ফিফার মুশফিকের ফিফটি, তাসকিনের ঝড়—৪১৩ রানে থামল বাংলাদেশ লোহাগাড়ায় বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১১ জয়পুরহাটে অভিনব কৌশলে দুই তরুণকে জিম্মি করে মোবাইল ছিনতাই, অভিযুক্ত যুবক পলাতক ‘৯৯% পুলিশ সৎ’ মন্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর দ্বিতীয় দফা বৈঠকের আগে সমঝোতার খসড়া চূড়ান্তে জোর ইরানের মানিয়ে নিতে না পারায় হার, অজুহাত মানছেন না সাইফ হাসান তরুণদের সম্পৃক্ততা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: মির্জা ফখরুল

ভারত–চীন সম্পর্ক জোরদারের বার্তা: ‘ভালো প্রতিবেশী ও অংশীদার’ বললেন শি জিনপিং।

ভারত–চীন সম্পর্ক জোরদারের বার্তা: ‘ভালো প্রতিবেশী ও অংশীদার’ বললেন শি জিনপিং
ভারত ও চীনকে ‘ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার’ হিসেবে অভিহিত করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পাঠানো শুভেচ্ছা বার্তায় তিনি এই মন্তব্য করেন।
শি জিনপিংয়ের বক্তব্যকে দুই দেশের সম্পর্ক উন্নয়নের ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, গত এক বছরে চীন–ভারত সম্পর্কে ধারাবাহিক অগ্রগতি হয়েছে, যা বিশ্ব শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
শুভেচ্ছা বার্তায় শি বলেন, গত বছরজুড়ে চীন–ভারত সম্পর্ক উন্নত ও বিকশিত হয়েছে। তিনি উল্লেখ করেন, পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক বজায় রাখাই দুই দেশের জন্য সঠিক পথ। চীন সবসময় ভারতকে ঘনিষ্ঠ প্রতিবেশী, বন্ধু ও অংশীদার হিসেবে দেখতে চায় বলেও জানান তিনি।
চীন–ভারত সম্পর্ককে রূপক অর্থে ‘ড্রাগন ও হাতির একসঙ্গে নাচ’ হিসেবে বর্ণনা করে শি জিনপিং বলেন, দুই দেশ পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়াবে। পাশাপাশি একে অপরের উদ্বেগের বিষয়গুলো সমাধানের মাধ্যমে সুস্থ ও স্থিতিশীল সম্পর্ক গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিবেশী দেশের মধ্যে প্রায় ৩ হাজার ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা এখনো পুরোপুরি নির্ধারিত নয়। ২০২০ সালে সীমান্ত সংঘর্ষে উভয় দেশের সেনা হতাহতের ঘটনায় দ্বিপক্ষীয় সম্পর্কে উত্তেজনা সৃষ্টি হয় এবং হিমালয় অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়ানো হয়।
তবে সাম্প্রতিক সময়ে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় সফর ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সম্পর্ক উন্নয়নের চেষ্টা জোরদার হয়েছে। ২০২৫ সালে দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু হয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক নীতির প্রেক্ষাপটে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণেও মনোযোগ দিচ্ছে ভারত ও চীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Nazmun Nahar

জনপ্রিয় সংবাদ

জিয়া উদ্যানের মাজারে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারত–চীন সম্পর্ক জোরদারের বার্তা: ‘ভালো প্রতিবেশী ও অংশীদার’ বললেন শি জিনপিং।

Update Time : ০৫:৪৩:৩২ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬