ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
জিয়া উদ্যানের মাজারে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলার উপকূলে অস্থিরতা, লুটপাটে জড়াল মানুষ তাপপ্রবাহে পুড়ছে ১১ জেলা, সপ্তাহজুড়ে বাড়তে পারে বৃষ্টির দাপট বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা, যুক্তরাষ্ট্রের একতরফা প্রভাবের বিরুদ্ধে একসুরে চীন-রাশিয়া পাকিস্তানকে ধবলধোলাই, টেস্ট র‍্যাঙ্কিংয়ে ভারতকে টপকালো বাংলাদেশ মিরপুরে জয়ের দুয়ারে বাংলাদেশ, তাইজুলের ঘূর্ণিতে চাপে পাকিস্তান বিশ্বকাপ দলে ফিরেই আবেগে ভাসলেন নেইমার, রাফিনিয়াকে বললেন ‘এবার ট্রফি চাই’ ইবোলার ভয়াল থাবায় কঙ্গো, দ্রুত ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশে নিষেধাজ্ঞা, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পুলিশে শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা, দুর্নীতিতে শূন্য সহনশীলতা: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক পরিচয় নয়, অপরাধকে ব্যক্তি হিসেবে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর তিন দেশে ভিন্ন আয়োজন, বর্ণাঢ্য উদ্বোধনে পর্দা উঠছে FIFA World Cup 2026 বিশ্বকাপ সামনে, স্কোয়াড ঘোষণায় কড়া নির্দেশনা ফিফার মুশফিকের ফিফটি, তাসকিনের ঝড়—৪১৩ রানে থামল বাংলাদেশ লোহাগাড়ায় বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১১ জয়পুরহাটে অভিনব কৌশলে দুই তরুণকে জিম্মি করে মোবাইল ছিনতাই, অভিযুক্ত যুবক পলাতক ‘৯৯% পুলিশ সৎ’ মন্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর দ্বিতীয় দফা বৈঠকের আগে সমঝোতার খসড়া চূড়ান্তে জোর ইরানের মানিয়ে নিতে না পারায় হার, অজুহাত মানছেন না সাইফ হাসান তরুণদের সম্পৃক্ততা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: মির্জা ফখরুল

শিশু সিয়াম হত্যা মামলার রহস্য উদঘাটন: তথ্য-প্রযুক্তির সহায়তায় প্রধান আসামি গ্রেফতার।

রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের মুচিরহাট এলাকায় ৯ বছর বয়সী শিশু সিয়াম বাবু হত্যার ঘটনায় প্রধান আসামি মো. কাইয়ুম উদ্দিন (২৯) কে গ্রেফতার করেছে পুলিশ। তথ্য-প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, থানার দায়িত্বে থাকা অবস্থায় কোনো অপরাধীই অপরাধ করে ছাড় পাবে না। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শিশু সিয়াম তার মা সাথী বেগমের সঙ্গে মুচিরহাট এলাকায় একটি ওয়াজ মাহফিলে অংশ নিতে যায়। মাহফিল চলাকালীন এক পর্যায়ে শিশুটি নিখোঁজ হয়ে পড়ে। সারারাত খোঁজাখুঁজির পর শুক্রবার সকালে সাথী বেগম বদরগঞ্জ থানায় এসে মো. কাইয়ুম উদ্দিনের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরবর্তীতে শুক্রবার দুপুরে স্থানীয় একটি ধানক্ষেতের পাশে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পরপরই অভিযুক্ত কাইয়ুম উদ্দিন পলাতক হয়ে যায়।
বদরগঞ্জ থানার ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে শুক্রবার রাত ৯টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।
নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে হত্যার স্পষ্ট আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার প্রকৃত কারণ ও এর পেছনের প্রেক্ষাপট উদঘাটনে তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে।
এ মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের আবহ বিরাজ করছে। দ্রুত আসামি গ্রেফতার হওয়ায় স্থানীয়রা পুলিশের তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Nazmun Nahar

জনপ্রিয় সংবাদ

জিয়া উদ্যানের মাজারে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শিশু সিয়াম হত্যা মামলার রহস্য উদঘাটন: তথ্য-প্রযুক্তির সহায়তায় প্রধান আসামি গ্রেফতার।

Update Time : ০৮:৫০:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬