ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
জিয়া উদ্যানের মাজারে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলার উপকূলে অস্থিরতা, লুটপাটে জড়াল মানুষ তাপপ্রবাহে পুড়ছে ১১ জেলা, সপ্তাহজুড়ে বাড়তে পারে বৃষ্টির দাপট বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা, যুক্তরাষ্ট্রের একতরফা প্রভাবের বিরুদ্ধে একসুরে চীন-রাশিয়া পাকিস্তানকে ধবলধোলাই, টেস্ট র‍্যাঙ্কিংয়ে ভারতকে টপকালো বাংলাদেশ মিরপুরে জয়ের দুয়ারে বাংলাদেশ, তাইজুলের ঘূর্ণিতে চাপে পাকিস্তান বিশ্বকাপ দলে ফিরেই আবেগে ভাসলেন নেইমার, রাফিনিয়াকে বললেন ‘এবার ট্রফি চাই’ ইবোলার ভয়াল থাবায় কঙ্গো, দ্রুত ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশে নিষেধাজ্ঞা, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পুলিশে শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা, দুর্নীতিতে শূন্য সহনশীলতা: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক পরিচয় নয়, অপরাধকে ব্যক্তি হিসেবে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর তিন দেশে ভিন্ন আয়োজন, বর্ণাঢ্য উদ্বোধনে পর্দা উঠছে FIFA World Cup 2026 বিশ্বকাপ সামনে, স্কোয়াড ঘোষণায় কড়া নির্দেশনা ফিফার মুশফিকের ফিফটি, তাসকিনের ঝড়—৪১৩ রানে থামল বাংলাদেশ লোহাগাড়ায় বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১১ জয়পুরহাটে অভিনব কৌশলে দুই তরুণকে জিম্মি করে মোবাইল ছিনতাই, অভিযুক্ত যুবক পলাতক ‘৯৯% পুলিশ সৎ’ মন্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর দ্বিতীয় দফা বৈঠকের আগে সমঝোতার খসড়া চূড়ান্তে জোর ইরানের মানিয়ে নিতে না পারায় হার, অজুহাত মানছেন না সাইফ হাসান তরুণদের সম্পৃক্ততা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: মির্জা ফখরুল

জয়পুরহাটের দুই আসনে তিন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, চূড়ান্ত লড়াইয়ে ৮ জন

জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট জেলার দুইটি সংসদীয় আসনে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে আট জনে। এর মধ্যে জয়পুরহাট-১ আসনে পাঁচ জন এবং জয়পুরহাট-২ আসনে তিন জন প্রার্থী রয়েছেন। আর শেষ দিন পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার করেছে তিনজন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) মো. আল-মামুন মিয়া এর স্বাক্ষরিত চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) আসনে বৈধ প্রার্থীরা হলেন, বিএনপির দলীয় প্রার্থী মাসুদ রানা প্রধান, জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী ফজলুর রহমান সাঈদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) এর প্রার্থী তৌফিকা দেওয়ান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর প্রার্থী ওয়াজেদ পারভেজ এবং স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার।

অন্যদিকে, জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনে বৈধ প্রার্থীরা হলেন, বিএনপির দলীয় প্রার্থী আব্দুল বারী, জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী এস এম রাশেদুল আলম এবং এবি পার্টির মনোনীত প্রার্থী এস এ জাহিদ।

এদিকে, ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ জোটের সিদ্ধান্ত অনুযায়ী জয়পুরহাট-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন এবং একই আসনের এবি পার্টির মনোনীত প্রার্থী সুলতান মো. শামছুজ্জামান তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

তবে জোটের সিদ্ধান্তের বাইরে গিয়ে জয়পুরহাট-২ আসনে এবি পার্টির মনোনীত প্রার্থী এস এ জাহিদ নির্বাচনী মাঠে থাকার কথা জানিয়েছেন। তিনি বলেন, জনসাধারণের ভোটাধিকার নিশ্চিত করতেই তিনি নির্বাচনে অংশ নেবেন।

এ ছাড়া দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য রেখে জয়পুরহাট-২ আসনে স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাহার করেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ইঞ্চি গোলাম মোস্তফা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Nazmun Nahar

জনপ্রিয় সংবাদ

জিয়া উদ্যানের মাজারে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জয়পুরহাটের দুই আসনে তিন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, চূড়ান্ত লড়াইয়ে ৮ জন

Update Time : ০৭:১৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬