ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটিতে ব্যাংকগুলোর এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি নির্বাচনকালীন সময়ে আর্থিক লেনদেনে শৃঙ্খলা বজায় রাখতে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিং সেবায় বেশ কিছু সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, নির্বাচনের ছুটিতে এটিএম বুথ সচল রাখতে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। একই সঙ্গে ছুটির সময়ে মোবাইল ব্যাংকিং বা অন্য কোনো মাধ্যমে সন্দেহজনক আর্থিক লেনদেন নজরে এলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানায় রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিদ্যুৎ ও গ্যাসসহ ইউটিলিটি বিল পরিশোধ সেবা স্বাভাবিক থাকবে। তবে নির্বাচনকালীন সময়ে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের হিসাবে তাৎক্ষণিক অর্থ স্থানান্তর (আইবিএফটি) বন্ধ থাকবে।
নির্বাচনে অর্থের অপব্যবহার ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংক মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিং সেবায় সাময়িক নিয়ন্ত্রণ আরোপ করেছে। এ সংক্রান্ত নির্দেশনা রোববার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ থেকে জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়, সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৯৬ ঘণ্টা এমএফএস ও এনপিএসবি’র আওতাধীন আইবিএফটি মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি (P2P) লেনদেন সীমিত থাকবে। বিকাশ, নগদ ও রকেটসহ সব এমএফএস সেবার ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে।
নতুন নিয়ম অনুযায়ী, ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনে একবারে সর্বোচ্চ এক হাজার টাকা পাঠানো যাবে। দৈনিক সর্বোচ্চ ১০টি লেনদেনের মাধ্যমে মোট ১০ হাজার টাকা পর্যন্ত লেনদেন করা যাবে। তবে মার্চেন্ট পেমেন্ট এবং বিদ্যুৎ ও গ্যাস বিলের মতো জরুরি সেবাগুলো আগের নিয়মেই চালু থাকবে।
এছাড়া নির্বাচনকালীন সময়ে এমএফএস সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির জন্য প্রতিটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডারকে নিজস্ব কুইক রেসপন্স সেল গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। সব ধরনের লেনদেন সার্বক্ষণিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং কোনো সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেন চিহ্নিত হলে দ্রুত সংশ্লিষ্ট থানায় অবহিত করতে হবে।
একই সঙ্গে এই ৯৬ ঘণ্টায় ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন সম্পূর্ণ বন্ধ থাকবে। এ সময় এমএফএস প্রোভাইডার ও ব্যাংকগুলো নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজন অনুযায়ী সহযোগিতা দেবে বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত টানা চার দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে, যার মধ্যে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি অন্তর্ভুক্ত।
ঢাকা
,
বুধবার, ২৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
জিয়া উদ্যানের মাজারে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলার উপকূলে অস্থিরতা, লুটপাটে জড়াল মানুষ
তাপপ্রবাহে পুড়ছে ১১ জেলা, সপ্তাহজুড়ে বাড়তে পারে বৃষ্টির দাপট
বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা, যুক্তরাষ্ট্রের একতরফা প্রভাবের বিরুদ্ধে একসুরে চীন-রাশিয়া
পাকিস্তানকে ধবলধোলাই, টেস্ট র্যাঙ্কিংয়ে ভারতকে টপকালো বাংলাদেশ
মিরপুরে জয়ের দুয়ারে বাংলাদেশ, তাইজুলের ঘূর্ণিতে চাপে পাকিস্তান
বিশ্বকাপ দলে ফিরেই আবেগে ভাসলেন নেইমার, রাফিনিয়াকে বললেন ‘এবার ট্রফি চাই’
ইবোলার ভয়াল থাবায় কঙ্গো, দ্রুত ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস
গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশে নিষেধাজ্ঞা, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
পুলিশে শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা, দুর্নীতিতে শূন্য সহনশীলতা: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক পরিচয় নয়, অপরাধকে ব্যক্তি হিসেবে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর
তিন দেশে ভিন্ন আয়োজন, বর্ণাঢ্য উদ্বোধনে পর্দা উঠছে FIFA World Cup 2026
বিশ্বকাপ সামনে, স্কোয়াড ঘোষণায় কড়া নির্দেশনা ফিফার
মুশফিকের ফিফটি, তাসকিনের ঝড়—৪১৩ রানে থামল বাংলাদেশ
লোহাগাড়ায় বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১১
জয়পুরহাটে অভিনব কৌশলে দুই তরুণকে জিম্মি করে মোবাইল ছিনতাই, অভিযুক্ত যুবক পলাতক
‘৯৯% পুলিশ সৎ’ মন্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর
দ্বিতীয় দফা বৈঠকের আগে সমঝোতার খসড়া চূড়ান্তে জোর ইরানের
মানিয়ে নিতে না পারায় হার, অজুহাত মানছেন না সাইফ হাসান
তরুণদের সম্পৃক্ততা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: মির্জা ফখরুল
নির্বাচনী ছুটিতে এটিএমে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ, এমএফএস ও ইন্টারনেট ব্যাংকিংয়ে কড়াকড়ি।
-
নাজমুন নাহার রুমকী - Update Time : ১০:৩৬:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- ১২৯ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ











