ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রে মুঠোফোন ব্যবহারে কড়াকড়ি আরোপ করেছে নির্বাচন কমিশন। কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাধারণ ভোটাররা ভোটকেন্দ্রের ভেতরে কিংবা কেন্দ্রের চারপাশের ৪০০ গজ এলাকার মধ্যে মুঠোফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না।
তবে এই নিষেধাজ্ঞার বাইরে থাকছেন তিন শ্রেণির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। তারা হলেন—ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার, কেন্দ্রে দায়িত্বে থাকা পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী আনসার বা ভিডিপির দুজন সদস্য।
আগামী বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। এদিন সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। দেশজুড়ে ৬৪ জেলায় এবার ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এসব কেন্দ্রে মোট ভোটকক্ষের সংখ্যা প্রায় আড়াই লাখ।
৩০০ আসনের সংসদের মধ্যে এবার ২৯৯টি আসনে ভোট হচ্ছে। শেরপুর–৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে। নির্বাচনে অংশ নিচ্ছে নির্বাচন কমিশনে নিবন্ধিত মোট ৫১টি রাজনৈতিক দল।
ঢাকা
,
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
মানিয়ে নিতে না পারায় হার, অজুহাত মানছেন না সাইফ হাসান
তরুণদের সম্পৃক্ততা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: মির্জা ফখরুল
হরমুজ প্রণালিতে প্রবেশ করল এমভি বাংলার জয়যাত্রা, দীর্ঘ অপেক্ষার অবসান
ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ হারালেন ৮ আরোহী
স্বাধীনতা পুরস্কার-২০২৬: মরণোত্তর সম্মাননায় ডা. জাফরুল্লাহ, খালেদা জিয়াসহ ১৬ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান
রূপপুর পারমাণবিকে জ্বালানি লোডিংয়ে ছাড়পত্র, এপ্রিলে শুরু—ডিসেম্বরে বিদ্যুৎ সরবরাহের আশা
মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে বড় পরিবর্তন, পুরো প্রক্রিয়া এখন অনলাইনে
জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
সশস্ত্র বাহিনী রাষ্ট্রের সম্পদ, দলীয় নয়—প্রধানমন্ত্রীর কড়া বার্তা
ইসলামাবাদে টানা ২১ ঘণ্টার বৈঠকও ফলহীন, দোষারোপে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র
সিলেট সীমান্তে হালকা ভূমিকম্প, আতঙ্কিত স্থানীয়রা
দীর্ঘায়িত ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক অষ্টম ঘণ্টায়, সমঝোতার আভাস
জ্বালানি সংকটে অফিস সময় কমলো, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে মার্কেট
ইন্দোনেশিয়া–ফিলিপাইনে ৬ মাত্রার ভূমিকম্প, বড় ক্ষয়ক্ষতির খবর নেই
একদিনে বিসিবিতে আরও চার পরিচালকের পদত্যাগ, বাড়ছে অস্থিরতা
হলান্ডের হ্যাটট্রিকে লিভারপুল বিধ্বস্ত, সিটির সেমিফাইনাল নিশ্চিত
টানা ১৬ ঘণ্টা কর্মব্যস্ততায় প্রধানমন্ত্রী তারেক রহমান, সংকট মোকাবিলায় সক্রিয় তৎপরতা
মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বিকল্প উৎসে ঝুঁকছে বাংলাদেশ, শুরু তেল আমদানির উদ্যোগ
হলুদ কার্ডে পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার, তবুও জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা
ঢাবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, হাজারীবাগের বাসা থেকে উদ্ধার মরদেহ
ভোটকেন্দ্রে মুঠোফোন নিষিদ্ধ, ব্যতিক্রম তিন শ্রেণির কর্মকর্তা।
-
নাজমুন নাহার রুমকী - Update Time : ০৯:১৩:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- ৯৬ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ




















