ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) থেকে সারাদেশে দায়িত্ব পালন শুরু করেছেন ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত তারা নির্বাচনী মাঠে থাকবেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে জানান, ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত। তিনি বলেন, সেনাবাহিনী আগে থেকেই মাঠে রয়েছে এবং আনুষ্ঠানিকভাবে ভোটের আগে ও পরে মোট সাত দিন দায়িত্ব পালন করবে।
নির্বাচন কমিশনারের ভাষ্য অনুযায়ী, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। বৈঠকে সংশ্লিষ্ট বাহিনীগুলো জানিয়েছে, সার্বিক পরিস্থিতি ভালো এবং নির্বাচন আয়োজনের জন্য পরিবেশ সহায়ক রয়েছে। এ ছাড়া সব ব্যালট বাক্স জেলা পর্যায়ে পাঠানো হয়েছে এবং রিটার্নিং কর্মকর্তারা সেগুলো গ্রহণ করছেন। বর্তমানে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সব দপ্তর ভোটের প্রস্তুতি নিয়ে ব্যস্ত রয়েছে।
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক পরিপত্রে জানানো হয়, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ, বিজিবি, আনসার-ভিডিপি ও কোস্ট গার্ড মোতায়েন করা হবে। পাশাপাশি ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তায় সশস্ত্র বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন।
পরিপত্র অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ৯ লাখ ৭০ হাজারের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে আনসার ও ভিডিপি সদস্য ৫ লাখ ৭৬ হাজার ৪৮৩ জন, সেনাবাহিনী ১ লাখ ৩ হাজার, নৌবাহিনী ৫ হাজার, বিমানবাহিনী ৩ হাজার ৭৩০ জন, বিজিবি ৩৭ হাজার ৪৫৩ জন, কোস্ট গার্ড ৩ হাজার ৫৮৫ জন, পুলিশ ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন, র্যাব ৯ হাজার ৩৪৯ জন এবং চৌকিদার ও দফাদার ৪৫ হাজার ৮২০ জন।
এ ছাড়া নির্বাচনী এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্ট গার্ড, র্যাব, পুলিশ, এপিবিএন ও আনসার ব্যাটালিয়ন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। জেলা, উপজেলা ও থানাভিত্তিক পর্যায়ে দায়িত্ব পালন করবে বিজিবি, র্যাব, এপিবিএন ও আনসার ব্যাটালিয়ন। উপকূলীয় এলাকাগুলোতে বিশেষভাবে কোস্ট গার্ড মোতায়েন থাকবে।
সব আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে সরাসরি রিপোর্ট করবে।
ঢাকা
,
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
মানিয়ে নিতে না পারায় হার, অজুহাত মানছেন না সাইফ হাসান
তরুণদের সম্পৃক্ততা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: মির্জা ফখরুল
হরমুজ প্রণালিতে প্রবেশ করল এমভি বাংলার জয়যাত্রা, দীর্ঘ অপেক্ষার অবসান
ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ হারালেন ৮ আরোহী
স্বাধীনতা পুরস্কার-২০২৬: মরণোত্তর সম্মাননায় ডা. জাফরুল্লাহ, খালেদা জিয়াসহ ১৬ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান
রূপপুর পারমাণবিকে জ্বালানি লোডিংয়ে ছাড়পত্র, এপ্রিলে শুরু—ডিসেম্বরে বিদ্যুৎ সরবরাহের আশা
মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে বড় পরিবর্তন, পুরো প্রক্রিয়া এখন অনলাইনে
জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
সশস্ত্র বাহিনী রাষ্ট্রের সম্পদ, দলীয় নয়—প্রধানমন্ত্রীর কড়া বার্তা
ইসলামাবাদে টানা ২১ ঘণ্টার বৈঠকও ফলহীন, দোষারোপে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র
সিলেট সীমান্তে হালকা ভূমিকম্প, আতঙ্কিত স্থানীয়রা
দীর্ঘায়িত ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক অষ্টম ঘণ্টায়, সমঝোতার আভাস
জ্বালানি সংকটে অফিস সময় কমলো, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে মার্কেট
ইন্দোনেশিয়া–ফিলিপাইনে ৬ মাত্রার ভূমিকম্প, বড় ক্ষয়ক্ষতির খবর নেই
একদিনে বিসিবিতে আরও চার পরিচালকের পদত্যাগ, বাড়ছে অস্থিরতা
হলান্ডের হ্যাটট্রিকে লিভারপুল বিধ্বস্ত, সিটির সেমিফাইনাল নিশ্চিত
টানা ১৬ ঘণ্টা কর্মব্যস্ততায় প্রধানমন্ত্রী তারেক রহমান, সংকট মোকাবিলায় সক্রিয় তৎপরতা
মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বিকল্প উৎসে ঝুঁকছে বাংলাদেশ, শুরু তেল আমদানির উদ্যোগ
হলুদ কার্ডে পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার, তবুও জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা
ঢাবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, হাজারীবাগের বাসা থেকে উদ্ধার মরদেহ
ভোট ও গণভোট ঘিরে নিরাপত্তা জোরদার, মাঠে ১,০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট।
-
নাজমুন নাহার রুমকী - Update Time : ০৬:৪৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- ৭৮ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ




















