ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ ব্যবস্থাকে লক্ষ্য করে রাতভর ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার ভোররাতে দেশটির বিদ্যুৎ গ্রিড, উৎপাদন কেন্দ্র ও গুরুত্বপূর্ণ সাবস্টেশনগুলোতে একযোগে আঘাত হানা হয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ভাষ্য অনুযায়ী, এ হামলায় চারশোর বেশি ড্রোন এবং প্রায় ৪০টি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। দীর্ঘ চার বছরের যুদ্ধে এর আগেই ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ওপর হিমাঙ্কের নিচে নামতে থাকা তাপমাত্রার মধ্যে এই নতুন হামলা দেশটির জ্বালানি খাতকে আরও সংকটের মুখে ফেলেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জেলেনস্কি অভিযোগ করেন, রাশিয়া কূটনৈতিক পথ পরিহার করে হামলার পথ বেছে নিচ্ছে এবং শীতকে ইউক্রেনীয়দের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তবে এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি মস্কো, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইউক্রেনের জ্বালানিমন্ত্রী ডেনিশ শমিহাল জানান, পশ্চিম ইউক্রেনের দুটি তাপবিদ্যুৎ কেন্দ্রসহ বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার গুরুত্বপূর্ণ সাবস্টেশন ও প্রধান সঞ্চালন লাইনে আঘাত লেগেছে। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি বলেন, নিরাপত্তা পরিস্থিতি অনুকূলে এলেই ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোতে মেরামত কাজ শুরু করবেন বিদ্যুৎকর্মীরা।
এদিকে ফেব্রুয়ারির তীব্র শীতে ইউক্রেনে তাপমাত্রা আরও কমার আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রা হিমাঙ্কের নিচে ১৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে।
পরিস্থিতি সামাল দিতে দেশজুড়ে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ সীমিত করা হয়েছে। শমিহাল জানান, বিদ্যুৎ ঘাটতি মোকাবিলায় পোল্যান্ড থেকে জরুরিভিত্তিতে বিদ্যুৎ আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আঞ্চলিক কর্মকর্তাদের তথ্যমতে, হামলার লক্ষ্যবস্তু হয়েছে ইউক্রেনের একাধিক অঞ্চল। পশ্চিমাঞ্চলের খমেলনিৎস্কাই, রিভনে, তের্নোপিল, ইভানো-ফ্রাঙ্কিভস্ক ও লভিভ এলাকাতেও হামলার খবর পাওয়া গেছে। পাশাপাশি বুরশতিন ও দব্রোৎভির তাপবিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন কর্মকর্তারা।
ঢাকা
,
বুধবার, ০৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
তাপপ্রবাহে পুড়ছে ১১ জেলা, সপ্তাহজুড়ে বাড়তে পারে বৃষ্টির দাপট
বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা, যুক্তরাষ্ট্রের একতরফা প্রভাবের বিরুদ্ধে একসুরে চীন-রাশিয়া
পাকিস্তানকে ধবলধোলাই, টেস্ট র্যাঙ্কিংয়ে ভারতকে টপকালো বাংলাদেশ
মিরপুরে জয়ের দুয়ারে বাংলাদেশ, তাইজুলের ঘূর্ণিতে চাপে পাকিস্তান
বিশ্বকাপ দলে ফিরেই আবেগে ভাসলেন নেইমার, রাফিনিয়াকে বললেন ‘এবার ট্রফি চাই’
ইবোলার ভয়াল থাবায় কঙ্গো, দ্রুত ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস
গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশে নিষেধাজ্ঞা, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
পুলিশে শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা, দুর্নীতিতে শূন্য সহনশীলতা: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক পরিচয় নয়, অপরাধকে ব্যক্তি হিসেবে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর
তিন দেশে ভিন্ন আয়োজন, বর্ণাঢ্য উদ্বোধনে পর্দা উঠছে FIFA World Cup 2026
বিশ্বকাপ সামনে, স্কোয়াড ঘোষণায় কড়া নির্দেশনা ফিফার
মুশফিকের ফিফটি, তাসকিনের ঝড়—৪১৩ রানে থামল বাংলাদেশ
লোহাগাড়ায় বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১১
জয়পুরহাটে অভিনব কৌশলে দুই তরুণকে জিম্মি করে মোবাইল ছিনতাই, অভিযুক্ত যুবক পলাতক
‘৯৯% পুলিশ সৎ’ মন্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর
দ্বিতীয় দফা বৈঠকের আগে সমঝোতার খসড়া চূড়ান্তে জোর ইরানের
মানিয়ে নিতে না পারায় হার, অজুহাত মানছেন না সাইফ হাসান
তরুণদের সম্পৃক্ততা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: মির্জা ফখরুল
হরমুজ প্রণালিতে প্রবেশ করল এমভি বাংলার জয়যাত্রা, দীর্ঘ অপেক্ষার অবসান
ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ হারালেন ৮ আরোহী
ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোয় রাশিয়ার ব্যাপক হামলা, শীতে বিপর্যয়ের আশঙ্কা।
-
নাজমুন নাহার রুমকী - Update Time : ০৪:১২:০০ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
- ১৪১ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ













