চব্বিশের গণ-অভ্যুত্থান পরবর্তী অস্বাভাবিক রাজনৈতিক বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ প্রক্রিয়া নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, প্রচলিত নিয়ম অনুযায়ী সংসদ সদস্যদের শপথ পড়ান জাতীয় সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকার। তবে বর্তমান পরিস্থিতিতে সেই নিয়ম কার্যকর করা সম্ভব হচ্ছে না।
আইন উপদেষ্টা বলেন, দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ইতোমধ্যে পদত্যাগ করেছেন এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাগারে রয়েছেন। তাঁদের বিরুদ্ধে গুরুতর মামলাও রয়েছে। ফলে তাঁদের দ্বারা শপথ গ্রহণ করানোর কোনো সুযোগ নেই।
এই প্রেক্ষাপটে সংবিধানের বিকল্প বিধান অনুসারে দুটি পথ খোলা রয়েছে বলে জানান আসিফ নজরুল। তিনি বলেন, স্পিকার ও ডেপুটি স্পিকার শপথ পড়াতে অক্ষম হলে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে মনোনীত কোনো ব্যক্তির মাধ্যমে শপথ করানো যেতে পারে। সে ক্ষেত্রে প্রধান বিচারপতিকে মনোনয়ন দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।
আরেকটি বিকল্প হিসেবে তিনি উল্লেখ করেন, নির্বাচিত হওয়ার তিন দিনের মধ্যে যদি শপথ না হয়, তাহলে প্রধান নির্বাচন কমিশনারও সংসদ সদস্যদের শপথ পড়াতে পারেন। তবে সরকার অপেক্ষা করতে চায় না বলেও জানান আইন উপদেষ্টা।
তিনি বলেন, “নির্বাচনের পর যত দ্রুত সম্ভব শপথ গ্রহণের ব্যবস্থা করতে চায় সরকার। তাই তিন দিন অপেক্ষার বিষয়টি আমাদের জন্য কিছুটা সমস্যা তৈরি করছে।”
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই দিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে গণভোটও হবে।
শপথ গ্রহণ সংক্রান্ত বিষয়টি নিয়ে শিগগিরই সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সচিবের সঙ্গে আলোচনা করা হবে বলে জানান আইন উপদেষ্টা। আইন পর্যালোচনা শেষে চূড়ান্ত মতামত প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করা হবে।
ঢাকা
,
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
মানিয়ে নিতে না পারায় হার, অজুহাত মানছেন না সাইফ হাসান
তরুণদের সম্পৃক্ততা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: মির্জা ফখরুল
হরমুজ প্রণালিতে প্রবেশ করল এমভি বাংলার জয়যাত্রা, দীর্ঘ অপেক্ষার অবসান
ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ হারালেন ৮ আরোহী
স্বাধীনতা পুরস্কার-২০২৬: মরণোত্তর সম্মাননায় ডা. জাফরুল্লাহ, খালেদা জিয়াসহ ১৬ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান
রূপপুর পারমাণবিকে জ্বালানি লোডিংয়ে ছাড়পত্র, এপ্রিলে শুরু—ডিসেম্বরে বিদ্যুৎ সরবরাহের আশা
মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে বড় পরিবর্তন, পুরো প্রক্রিয়া এখন অনলাইনে
জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
সশস্ত্র বাহিনী রাষ্ট্রের সম্পদ, দলীয় নয়—প্রধানমন্ত্রীর কড়া বার্তা
ইসলামাবাদে টানা ২১ ঘণ্টার বৈঠকও ফলহীন, দোষারোপে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র
সিলেট সীমান্তে হালকা ভূমিকম্প, আতঙ্কিত স্থানীয়রা
দীর্ঘায়িত ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক অষ্টম ঘণ্টায়, সমঝোতার আভাস
জ্বালানি সংকটে অফিস সময় কমলো, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে মার্কেট
ইন্দোনেশিয়া–ফিলিপাইনে ৬ মাত্রার ভূমিকম্প, বড় ক্ষয়ক্ষতির খবর নেই
একদিনে বিসিবিতে আরও চার পরিচালকের পদত্যাগ, বাড়ছে অস্থিরতা
হলান্ডের হ্যাটট্রিকে লিভারপুল বিধ্বস্ত, সিটির সেমিফাইনাল নিশ্চিত
টানা ১৬ ঘণ্টা কর্মব্যস্ততায় প্রধানমন্ত্রী তারেক রহমান, সংকট মোকাবিলায় সক্রিয় তৎপরতা
মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বিকল্প উৎসে ঝুঁকছে বাংলাদেশ, শুরু তেল আমদানির উদ্যোগ
হলুদ কার্ডে পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার, তবুও জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা
ঢাবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, হাজারীবাগের বাসা থেকে উদ্ধার মরদেহ
ত্রয়োদশ সংসদের নবনির্বাচিত এমপিদের শপথ: প্রধান বিচারপতি বা সিইসি—দুটি বিকল্প সরকারের সামনে।
-
নাজমুন নাহার রুমকী - Update Time : ০২:১২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- ৮৩ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ




















