বাংলাদেশে অবস্থানরত ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে সরকারের কাছে কোনো উদ্বেগের বার্তা জানানো হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। একই সঙ্গে তিনি বলেন, পরিবার প্রত্যাহারের মাধ্যমে ভারতের পক্ষ থেকে কোনো বিশেষ বার্তা দেওয়া হচ্ছে কি না, সে বিষয়েও স্পষ্ট কিছু জানা যাচ্ছে না।
বুধবার (আজ) বিকেলে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। তবে এই সিদ্ধান্তের পেছনে কী সংকেত বা উদ্দেশ্য রয়েছে, তা বোঝা যাচ্ছে না। এটি ভারতের নিজস্ব সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন তিনি।
তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি, যাতে বিদেশি কূটনীতিক বা তাঁদের পরিবার-পরিজনের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। এখন পর্যন্ত এ ধরনের কোনো ঘটনা ঘটেনি বলেও তিনি উল্লেখ করেন। তাঁর ভাষায়, হয়তো তাঁদের মনে কোনো আশঙ্কা কাজ করছে, কিংবা কোনো বার্তা দিতে চাইছেন—তবে এর সুনির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও আশ্বস্ত করেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, অতীতের নির্বাচনকালীন সময়ের তুলনায় বর্তমানে সংঘর্ষ বা অস্থিরতা বেশি হচ্ছে—এমনটি মনে হয় না। এমন কোনো নিরাপত্তা পরিস্থিতিও সৃষ্টি হয়নি, যার কারণে এ ধরনের পদক্ষেপ নেওয়ার প্রয়োজন পড়ে।
এ বিষয়ে ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস আগাম কোনো নিরাপত্তা উদ্বেগ জানিয়েছিল কি না—এমন প্রশ্নের উত্তরে তৌহিদ হোসেন স্পষ্ট করে বলেন, ভারতীয় পক্ষ থেকে এ ধরনের কোনো উদ্বেগের কথা সরকারকে জানানো হয়নি।
ঢাকা
,
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ হারালেন ৮ আরোহী
স্বাধীনতা পুরস্কার-২০২৬: মরণোত্তর সম্মাননায় ডা. জাফরুল্লাহ, খালেদা জিয়াসহ ১৬ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান
রূপপুর পারমাণবিকে জ্বালানি লোডিংয়ে ছাড়পত্র, এপ্রিলে শুরু—ডিসেম্বরে বিদ্যুৎ সরবরাহের আশা
মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে বড় পরিবর্তন, পুরো প্রক্রিয়া এখন অনলাইনে
জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
সশস্ত্র বাহিনী রাষ্ট্রের সম্পদ, দলীয় নয়—প্রধানমন্ত্রীর কড়া বার্তা
ইসলামাবাদে টানা ২১ ঘণ্টার বৈঠকও ফলহীন, দোষারোপে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র
সিলেট সীমান্তে হালকা ভূমিকম্প, আতঙ্কিত স্থানীয়রা
দীর্ঘায়িত ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক অষ্টম ঘণ্টায়, সমঝোতার আভাস
জ্বালানি সংকটে অফিস সময় কমলো, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে মার্কেট
ইন্দোনেশিয়া–ফিলিপাইনে ৬ মাত্রার ভূমিকম্প, বড় ক্ষয়ক্ষতির খবর নেই
একদিনে বিসিবিতে আরও চার পরিচালকের পদত্যাগ, বাড়ছে অস্থিরতা
হলান্ডের হ্যাটট্রিকে লিভারপুল বিধ্বস্ত, সিটির সেমিফাইনাল নিশ্চিত
টানা ১৬ ঘণ্টা কর্মব্যস্ততায় প্রধানমন্ত্রী তারেক রহমান, সংকট মোকাবিলায় সক্রিয় তৎপরতা
মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বিকল্প উৎসে ঝুঁকছে বাংলাদেশ, শুরু তেল আমদানির উদ্যোগ
হলুদ কার্ডে পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার, তবুও জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা
ঢাবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, হাজারীবাগের বাসা থেকে উদ্ধার মরদেহ
এলপিজির দাম আবারও বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার এখন ১,৭২৮ টাকা
জবিতে ৫ম ধাপের ভর্তি কার্যক্রম শুরু, আবেদন শেষ ৬ এপ্রিল
ভারতীয় কূটনীতিকদের পরিবার প্রত্যাহার নিয়ে কোনো নিরাপত্তা শঙ্কার তথ্য নেই: পররাষ্ট্র উপদেষ্টা।
-
নাজমুন নাহার রুমকী - Update Time : ০১:১১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
- ১১৭ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ




















