ক্ষমতাকে কার্যকরভাবে ‘চেক অ্যান্ড ব্যালেন্স’-এর আওতায় আনতে সংসদ ও গণমাধ্যমে জবাবদিহির সংস্কৃতি জোরদার করা জরুরি—এমন মত দিয়েছেন গণমাধ্যম বিশেষজ্ঞরা। তারা মনে করেন, কাঙ্ক্ষিত জবাবদিহি না থাকায় সরকারকে নিয়ন্ত্রণের কার্যকর কাঠামো গড়ে ওঠেনি। এর ফলে দেশে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হচ্ছে, সাংবাদিকদের নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতাও ঝুঁকির মুখে পড়ছে। এই বাস্তবতায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তারা।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বাংলাদেশে গণমাধ্যম সংস্কার: স্বাধীনতা, দায়িত্ব ও ক্ষমতার সমন্বয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব মতামত উঠে আসে।
সিজিএসের সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে আলোচনায় গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক প্রধান কামাল আহমেদ বলেন, মেয়াদের শেষ প্রান্তে এসে অন্তর্বর্তী সরকার তাড়াহুড়ো করে একের পর এক অধ্যাদেশ জারি করছে, যেগুলোর ভবিষ্যৎ টিকে থাকা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি বলেন, ইতোমধ্যে তথ্য সম্প্রচার কমিশন ও গণমাধ্যম কমিশন নামে দুটি অধ্যাদেশ জারি হয়েছে, যা পরস্পরবিরোধী ও অসংলগ্ন উদ্যোগ বলে মনে হচ্ছে।
তিনি আরও বলেন, গণমাধ্যম কমিশনের প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত কোনো সংবাদমাধ্যম বন্ধ না হওয়াকে সরকারের একটি সীমিত সাফল্য বলা যায়। তবে গণমাধ্যম মালিকদের আর্থিক লাভের সুফল কর্মীদের মধ্যেও প্রতিফলিত হওয়া উচিত।
সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবির বলেন, সাধারণ অর্থে ‘মব’ শব্দটি বিশৃঙ্খল জনতাকে বোঝালেও তিনি যে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, সেখানে আক্রমণ ছিল সুসংগঠিত ও পরিকল্পিত। তিনি অভিযোগ করেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব কোনো প্রমাণ ছাড়াই তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত স্ট্যাটাসই প্রমাণ করে যে, সরকার কোনোভাবে সহায়তা করেনি—এ দাবি সঠিক নয়।
তিনি আরও মত দেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাংবাদিকতা শিক্ষা চালু থাকলে সাংবাদিকরা সহজে পক্ষপাতদুষ্ট হয়ে উঠতেন না।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, সাংবাদিকদের মধ্যে সরকার তোষামোদের প্রবণতা রয়েছে, যা বিগত সরকারের সময় ভয়াবহ আকার ধারণ করেছিল। স্বাধীন ও পেশাদার সাংবাদিকতা নিশ্চিত করতে এই প্রবণতা বন্ধ করা জরুরি। পাশাপাশি সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহার এবং তাদের অর্থনৈতিক সংকট নিরসনের দাবি জানান তিনি।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. সাজেদুল হক রুবেল বলেন, দেশে গণমাধ্যমের স্বাধীনতা অনেকটাই নির্ভর করে কোন রাজনৈতিক শক্তি ক্ষমতায় রয়েছে তার ওপর। তিনি অভিযোগ করেন, দেশের ভেতরে প্ররোচনামূলক বক্তব্যের জন্য ব্যবস্থা নেওয়া হলেও গত ১৮ মাসে বিদেশ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে চালানো অপপ্রচারের বিরুদ্ধে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি।
সভাপতির বক্তব্যে জিল্লুর রহমান বলেন, প্রধান উপদেষ্টা ‘তিন শূন্য’-এর কথা বললেও বাস্তবে তিনি চারদিকে শূন্যতাই দেখতে পাচ্ছেন। তিনি উল্লেখ করেন, সম্প্রতি প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং সরকারের কঠোর সমালোচক এক প্রবীণ সম্পাদককে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে হেনস্তা করা হয়েছে। একই অনুষ্ঠানে একজন সরকারি প্রতিনিধি এসব ঘটনাকে ‘মব’ বলতে অস্বীকৃতি জানান—যা গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করে।
গোলটেবিল আলোচনায় আরও বক্তব্য দেন বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মনজুরুল ইসলাম, ঢাকা ট্রিবিউনের সম্পাদক রিয়াজ আহমেদ, প্রথম আলোর ইংরেজি ওয়েব বিভাগের প্রধান আয়েশা কবির, জি-৯-এর সাধারণ সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন সায়ন্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক এস. এম. শামীম রেজা ও অধ্যাপক রুবায়েত ফেরদৌস, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান এবং জ্যেষ্ঠ সাংবাদিক জাহিদ নেওয়াজ খান, পারভীন এফ চৌধুরী, সামসুদ্দোজা সাজেন ও জায়মা ইসলাম।
ঢাকা
,
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ হারালেন ৮ আরোহী
স্বাধীনতা পুরস্কার-২০২৬: মরণোত্তর সম্মাননায় ডা. জাফরুল্লাহ, খালেদা জিয়াসহ ১৬ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান
রূপপুর পারমাণবিকে জ্বালানি লোডিংয়ে ছাড়পত্র, এপ্রিলে শুরু—ডিসেম্বরে বিদ্যুৎ সরবরাহের আশা
মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে বড় পরিবর্তন, পুরো প্রক্রিয়া এখন অনলাইনে
জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
সশস্ত্র বাহিনী রাষ্ট্রের সম্পদ, দলীয় নয়—প্রধানমন্ত্রীর কড়া বার্তা
ইসলামাবাদে টানা ২১ ঘণ্টার বৈঠকও ফলহীন, দোষারোপে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র
সিলেট সীমান্তে হালকা ভূমিকম্প, আতঙ্কিত স্থানীয়রা
দীর্ঘায়িত ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক অষ্টম ঘণ্টায়, সমঝোতার আভাস
জ্বালানি সংকটে অফিস সময় কমলো, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে মার্কেট
ইন্দোনেশিয়া–ফিলিপাইনে ৬ মাত্রার ভূমিকম্প, বড় ক্ষয়ক্ষতির খবর নেই
একদিনে বিসিবিতে আরও চার পরিচালকের পদত্যাগ, বাড়ছে অস্থিরতা
হলান্ডের হ্যাটট্রিকে লিভারপুল বিধ্বস্ত, সিটির সেমিফাইনাল নিশ্চিত
টানা ১৬ ঘণ্টা কর্মব্যস্ততায় প্রধানমন্ত্রী তারেক রহমান, সংকট মোকাবিলায় সক্রিয় তৎপরতা
মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বিকল্প উৎসে ঝুঁকছে বাংলাদেশ, শুরু তেল আমদানির উদ্যোগ
হলুদ কার্ডে পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার, তবুও জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা
ঢাবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, হাজারীবাগের বাসা থেকে উদ্ধার মরদেহ
এলপিজির দাম আবারও বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার এখন ১,৭২৮ টাকা
জবিতে ৫ম ধাপের ভর্তি কার্যক্রম শুরু, আবেদন শেষ ৬ এপ্রিল
ক্ষমতার ভারসাম্য রক্ষায় সংসদ ও গণমাধ্যমে জবাবদিহির সংস্কার জরুরি।
-
নাজমুন নাহার রুমকী - Update Time : ০৪:৩৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
- ১০১ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ





















