ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
মানিয়ে নিতে না পারায় হার, অজুহাত মানছেন না সাইফ হাসান তরুণদের সম্পৃক্ততা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: মির্জা ফখরুল হরমুজ প্রণালিতে প্রবেশ করল এমভি বাংলার জয়যাত্রা, দীর্ঘ অপেক্ষার অবসান ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ হারালেন ৮ আরোহী স্বাধীনতা পুরস্কার-২০২৬: মরণোত্তর সম্মাননায় ডা. জাফরুল্লাহ, খালেদা জিয়াসহ ১৬ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান রূপপুর পারমাণবিকে জ্বালানি লোডিংয়ে ছাড়পত্র, এপ্রিলে শুরু—ডিসেম্বরে বিদ্যুৎ সরবরাহের আশা মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে বড় পরিবর্তন, পুরো প্রক্রিয়া এখন অনলাইনে জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন সশস্ত্র বাহিনী রাষ্ট্রের সম্পদ, দলীয় নয়—প্রধানমন্ত্রীর কড়া বার্তা ইসলামাবাদে টানা ২১ ঘণ্টার বৈঠকও ফলহীন, দোষারোপে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র সিলেট সীমান্তে হালকা ভূমিকম্প, আতঙ্কিত স্থানীয়রা দীর্ঘায়িত ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক অষ্টম ঘণ্টায়, সমঝোতার আভাস জ্বালানি সংকটে অফিস সময় কমলো, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে মার্কেট ইন্দোনেশিয়া–ফিলিপাইনে ৬ মাত্রার ভূমিকম্প, বড় ক্ষয়ক্ষতির খবর নেই একদিনে বিসিবিতে আরও চার পরিচালকের পদত্যাগ, বাড়ছে অস্থিরতা হলান্ডের হ্যাটট্রিকে লিভারপুল বিধ্বস্ত, সিটির সেমিফাইনাল নিশ্চিত টানা ১৬ ঘণ্টা কর্মব্যস্ততায় প্রধানমন্ত্রী তারেক রহমান, সংকট মোকাবিলায় সক্রিয় তৎপরতা মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বিকল্প উৎসে ঝুঁকছে বাংলাদেশ, শুরু তেল আমদানির উদ্যোগ হলুদ কার্ডে পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার, তবুও জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ঢাবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, হাজারীবাগের বাসা থেকে উদ্ধার মরদেহ

ইতিহাস গড়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ।

প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সাফল্য পেয়েছে বাংলাদেশ। ব্যাংককে টুর্নামেন্টের শেষ দিনে মালদ্বীপকে ১৪–২ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছেন অধিনায়ক সাবিনা খাতুনের নেতৃত্বাধীন দল।
দক্ষিণ এশিয়ার সাতটি দেশ নিয়ে লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ৬ ম্যাচে সর্বোচ্চ ১৬ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে থেকে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকে ভুটান।
ব্যাংককের নন্থাবুরি স্টেডিয়ামে ‘ড্র করলেই চ্যাম্পিয়ন’ সমীকরণ নিয়ে মাঠে নামে বাংলাদেশ। তবে ম্যাচের শুরুতেই ধাক্কা খায় দলটি। তৃতীয় মিনিটে গোলকিপার স্বপ্না আক্তার ও মাসুরা পারভীনের ভুল বোঝাবুঝিতে প্রথম গোলটি করে মালদ্বীপ।
কিন্তু সেই ধাক্কা সামলে নিতে সময় নেয়নি সাবিনারা। ম্যাচের পঞ্চম মিনিটে সরাসরি ফ্রি–কিক থেকে সমতাসূচক গোল করেন সাবিনা খাতুন। এক মিনিট পর পেনাল্টি পেলেও গোল করতে ব্যর্থ হন তিনি। তবে ১৩ মিনিটে আরেকটি ফ্রি–কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন অধিনায়ক।
এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি বাংলাদেশের হাতে চলে যায়। প্রথমার্ধেই আরও চারটি গোল করে ৬–১ ব্যবধানে এগিয়ে যায় লাল–সবুজের মেয়েরা। সাবিনার পাশাপাশি লিপি আক্তারও করেন জোড়া গোল।
দ্বিতীয়ার্ধে যেন গোলের উৎসব বসায় বাংলাদেশ। ম্যাচের ২২ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন সাবিনা খাতুন। এক মিনিট পর অষ্টম গোলটি করেন মাতসুশিমা সুমাইয়া। ২৬ মিনিটে নিজের চতুর্থ গোলটি করেন সাবিনা।
ম্যাচের বাকি সময়ে একের পর এক গোল হজম করে মালদ্বীপ। নিলুফা ইয়াসমিন, লিপি আক্তার, কৃষ্ণা, মেহেরুন আক্তার ও মাসুরা পারভীনের গোলে শেষ পর্যন্ত ১৪–২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
উল্লেখ্য, ২০১৮ সালে ফুটসালে বাংলাদেশের নারী দলের যাত্রা শুরু হলেও দীর্ঘ ছয় বছর কার্যক্রম বন্ধ ছিল। গত বছরের শেষ দিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নতুন করে দল গঠন করে অনুশীলন শুরু করে। দেশ ও বিদেশে নিবিড় প্রস্তুতির ফল হিসেবেই প্রথম সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে শিরোপা জয় করল বাংলাদেশ।
এদিকে ব্যাংককেই অনুষ্ঠিত হওয়া ছেলেদের প্রথম সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মালদ্বীপ। বাংলাদেশ ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Nazmun Nahar

জনপ্রিয় সংবাদ

মানিয়ে নিতে না পারায় হার, অজুহাত মানছেন না সাইফ হাসান

ইতিহাস গড়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ।

Update Time : ০৬:৪৪:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬