ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
জিয়া উদ্যানের মাজারে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলার উপকূলে অস্থিরতা, লুটপাটে জড়াল মানুষ তাপপ্রবাহে পুড়ছে ১১ জেলা, সপ্তাহজুড়ে বাড়তে পারে বৃষ্টির দাপট বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা, যুক্তরাষ্ট্রের একতরফা প্রভাবের বিরুদ্ধে একসুরে চীন-রাশিয়া পাকিস্তানকে ধবলধোলাই, টেস্ট র‍্যাঙ্কিংয়ে ভারতকে টপকালো বাংলাদেশ মিরপুরে জয়ের দুয়ারে বাংলাদেশ, তাইজুলের ঘূর্ণিতে চাপে পাকিস্তান বিশ্বকাপ দলে ফিরেই আবেগে ভাসলেন নেইমার, রাফিনিয়াকে বললেন ‘এবার ট্রফি চাই’ ইবোলার ভয়াল থাবায় কঙ্গো, দ্রুত ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশে নিষেধাজ্ঞা, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পুলিশে শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা, দুর্নীতিতে শূন্য সহনশীলতা: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক পরিচয় নয়, অপরাধকে ব্যক্তি হিসেবে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর তিন দেশে ভিন্ন আয়োজন, বর্ণাঢ্য উদ্বোধনে পর্দা উঠছে FIFA World Cup 2026 বিশ্বকাপ সামনে, স্কোয়াড ঘোষণায় কড়া নির্দেশনা ফিফার মুশফিকের ফিফটি, তাসকিনের ঝড়—৪১৩ রানে থামল বাংলাদেশ লোহাগাড়ায় বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১১ জয়পুরহাটে অভিনব কৌশলে দুই তরুণকে জিম্মি করে মোবাইল ছিনতাই, অভিযুক্ত যুবক পলাতক ‘৯৯% পুলিশ সৎ’ মন্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর দ্বিতীয় দফা বৈঠকের আগে সমঝোতার খসড়া চূড়ান্তে জোর ইরানের মানিয়ে নিতে না পারায় হার, অজুহাত মানছেন না সাইফ হাসান তরুণদের সম্পৃক্ততা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: মির্জা ফখরুল

নির্বাচন-পূর্ব সতর্কতামূলক ব্যবস্থায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের প্রত্যাহার।

বাংলাদেশে ভারতের হাইকমিশন ও বিভিন্ন সহকারী হাইকমিশনে দায়িত্বরত কূটনীতিক এবং অন্যান্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। বাংলাদেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নয়াদিল্লির একাধিক সরকারি সূত্র জানিয়েছে।

ভারত সরকারের সূত্র অনুযায়ী, এটি একটি পূর্ব–সতর্কতামূলক পদক্ষেপ। বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশে কর্মরত ভারতীয় কর্মকর্তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের সাময়িকভাবে ভারতে ফিরে যেতে বলা হয়েছে।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু কূটনৈতিক সূত্রের বরাতে জানিয়েছে, পরিবারের সদস্যদের প্রত্যাহার করা হলেও ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এবং অন্যান্য সহকারী হাইকমিশনগুলো তাদের কার্যক্রম ‘পূর্ণ সক্ষমতা’ বজায় রেখেই পরিচালনা করবে।
বর্তমানে ঢাকায় ভারতের একটি হাইকমিশন রয়েছে। পাশাপাশি খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে চারটি সহকারী হাইকমিশন কার্যক্রম চালু আছে। এসব মিশন থেকেই কূটনীতিক ও অন্যান্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের প্রত্যাহার করা হচ্ছে।
নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বাংলাদেশে ভারতীয় কূটনীতিকদের জন্য দেশটিকে সাময়িকভাবে ‘নন–ফ্যামিলি পোস্টিং’ হিসেবে ঘোষণা করার সিদ্ধান্তও নিয়েছে নয়াদিল্লি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Nazmun Nahar

জনপ্রিয় সংবাদ

জিয়া উদ্যানের মাজারে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নির্বাচন-পূর্ব সতর্কতামূলক ব্যবস্থায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের প্রত্যাহার।

Update Time : ০৭:১৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬