সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা সাদুয়া কালিঞ্জা ব্রিজ সংলগ্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে অভিযুক্ত একজনকে ব্রিজ সংলগ্ন স্থানে আইন বহির্ভুতভাবে বালু উত্তোলন করায় এক লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: মাসুদ রানা। তিনি বলেন- ব্রিজ এর এক কিলোমিটার এর মধ্য হতে কোনভাবেই বালু উত্তোলন করা যাবে না। এটি আইনত দন্ডনীয় অপরাধ। এতে নদীর গতিপথ পরিবর্তন হয়ে যেতে পারে এমনকি নির্মিত ব্রিজ অত্যন্ত ঝুকির সম্মুখীন হয়ে পড়ে। এধরণের অপরাধ ঠেকাতে ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে।
মোবাইল কোর্ট পরিচালনাকালে উপস্থিত ছিলেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জনাব আবদুর রশিদ, রায়গঞ্জ থানার উপ-পরিদর্শক হেলাল আল মামুন, পুলিশ, আনসার এবং গ্রাম পুলিশ সদস্যবৃন্দ।
স্টাফ রিপোর্টার 












