ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
জিয়া উদ্যানের মাজারে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলার উপকূলে অস্থিরতা, লুটপাটে জড়াল মানুষ তাপপ্রবাহে পুড়ছে ১১ জেলা, সপ্তাহজুড়ে বাড়তে পারে বৃষ্টির দাপট বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা, যুক্তরাষ্ট্রের একতরফা প্রভাবের বিরুদ্ধে একসুরে চীন-রাশিয়া পাকিস্তানকে ধবলধোলাই, টেস্ট র‍্যাঙ্কিংয়ে ভারতকে টপকালো বাংলাদেশ মিরপুরে জয়ের দুয়ারে বাংলাদেশ, তাইজুলের ঘূর্ণিতে চাপে পাকিস্তান বিশ্বকাপ দলে ফিরেই আবেগে ভাসলেন নেইমার, রাফিনিয়াকে বললেন ‘এবার ট্রফি চাই’ ইবোলার ভয়াল থাবায় কঙ্গো, দ্রুত ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশে নিষেধাজ্ঞা, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পুলিশে শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা, দুর্নীতিতে শূন্য সহনশীলতা: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক পরিচয় নয়, অপরাধকে ব্যক্তি হিসেবে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর তিন দেশে ভিন্ন আয়োজন, বর্ণাঢ্য উদ্বোধনে পর্দা উঠছে FIFA World Cup 2026 বিশ্বকাপ সামনে, স্কোয়াড ঘোষণায় কড়া নির্দেশনা ফিফার মুশফিকের ফিফটি, তাসকিনের ঝড়—৪১৩ রানে থামল বাংলাদেশ লোহাগাড়ায় বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১১ জয়পুরহাটে অভিনব কৌশলে দুই তরুণকে জিম্মি করে মোবাইল ছিনতাই, অভিযুক্ত যুবক পলাতক ‘৯৯% পুলিশ সৎ’ মন্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর দ্বিতীয় দফা বৈঠকের আগে সমঝোতার খসড়া চূড়ান্তে জোর ইরানের মানিয়ে নিতে না পারায় হার, অজুহাত মানছেন না সাইফ হাসান তরুণদের সম্পৃক্ততা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: মির্জা ফখরুল

টানা ১৬ ঘণ্টা কর্মব্যস্ততায় প্রধানমন্ত্রী তারেক রহমান, সংকট মোকাবিলায় সক্রিয় তৎপরতা

  • এম এ মোমিন
  • Update Time : ০৫:২৩:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • ১৫৯ Time View

দেশের বৈশ্বিক পরিস্থিতি ও অভ্যন্তরীণ নানা চ্যালেঞ্জ মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করে যাচ্ছেন। সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রায় ১৬ ঘণ্টা ধারাবাহিক দাপ্তরিক দায়িত্ব পালন করেছেন তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করে জানান, সকাল ৯টা থেকে রাত ১১টা ৫০ মিনিট পর্যন্ত প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন কার্যক্রমে ব্যস্ত ছিলেন।
দিনের শুরুতেই সকাল ৯টায় সচিবালয়ে নিজ কার্যালয়ে প্রবেশ করে ফাইল পর্যালোচনা ও নীতিনির্ধারণী বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। দীর্ঘ সময় ধরে প্রশাসনিক বিভিন্ন বিষয় তদারকির পর বিকেলে তিনি জাতীয় সংসদ অধিবেশনে যোগ দেন এবং রাত ৮টা পর্যন্ত সংসদীয় কার্যক্রমে অংশগ্রহণ করেন।
এরপর কোনো বিরতি না নিয়েই রাত পৌনে ৯টায় মন্ত্রিসভার বিশেষ বৈঠকে সভাপতিত্ব করেন তিনি। বৈঠকে জ্বালানি সাশ্রয়সহ গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়ে প্রায় আড়াই ঘণ্টা আলোচনা হয়। বৈঠক শেষে রাত সাড়ে ১১টার দিকে পুনরায় সংসদ সচিবালয়ে ফিরে গিয়ে বাকি দাপ্তরিক কাজ সম্পন্ন করেন প্রধানমন্ত্রী।
সারাদিনের এই টানা কর্মসূচি দেশের বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর সক্রিয় ভূমিকারই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

M A Momin

জনপ্রিয় সংবাদ

জিয়া উদ্যানের মাজারে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

টানা ১৬ ঘণ্টা কর্মব্যস্ততায় প্রধানমন্ত্রী তারেক রহমান, সংকট মোকাবিলায় সক্রিয় তৎপরতা

Update Time : ০৫:২৩:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬