ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
তাপপ্রবাহে পুড়ছে ১১ জেলা, সপ্তাহজুড়ে বাড়তে পারে বৃষ্টির দাপট বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা, যুক্তরাষ্ট্রের একতরফা প্রভাবের বিরুদ্ধে একসুরে চীন-রাশিয়া পাকিস্তানকে ধবলধোলাই, টেস্ট র‍্যাঙ্কিংয়ে ভারতকে টপকালো বাংলাদেশ মিরপুরে জয়ের দুয়ারে বাংলাদেশ, তাইজুলের ঘূর্ণিতে চাপে পাকিস্তান বিশ্বকাপ দলে ফিরেই আবেগে ভাসলেন নেইমার, রাফিনিয়াকে বললেন ‘এবার ট্রফি চাই’ ইবোলার ভয়াল থাবায় কঙ্গো, দ্রুত ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশে নিষেধাজ্ঞা, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পুলিশে শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা, দুর্নীতিতে শূন্য সহনশীলতা: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক পরিচয় নয়, অপরাধকে ব্যক্তি হিসেবে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর তিন দেশে ভিন্ন আয়োজন, বর্ণাঢ্য উদ্বোধনে পর্দা উঠছে FIFA World Cup 2026 বিশ্বকাপ সামনে, স্কোয়াড ঘোষণায় কড়া নির্দেশনা ফিফার মুশফিকের ফিফটি, তাসকিনের ঝড়—৪১৩ রানে থামল বাংলাদেশ লোহাগাড়ায় বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১১ জয়পুরহাটে অভিনব কৌশলে দুই তরুণকে জিম্মি করে মোবাইল ছিনতাই, অভিযুক্ত যুবক পলাতক ‘৯৯% পুলিশ সৎ’ মন্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর দ্বিতীয় দফা বৈঠকের আগে সমঝোতার খসড়া চূড়ান্তে জোর ইরানের মানিয়ে নিতে না পারায় হার, অজুহাত মানছেন না সাইফ হাসান তরুণদের সম্পৃক্ততা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: মির্জা ফখরুল হরমুজ প্রণালিতে প্রবেশ করল এমভি বাংলার জয়যাত্রা, দীর্ঘ অপেক্ষার অবসান ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ হারালেন ৮ আরোহী

অফিস সময় পরিবর্তন নিয়ে ছড়ানো নথি ভুয়া, বিভ্রান্ত না হওয়ার আহ্বান জনপ্রশাসন মন্ত্রণালয়ের

  • এম এ মোমিন
  • Update Time : ০৬:০৬:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৯৫ Time View

সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন ও সপ্তাহে তিন দিন অফিস এবং দুই দিন ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালুর একটি স্মারক সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের কোনো পত্র জারি করা হয়নি এবং এটি সম্পূর্ণ ভুয়া।
বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে অফিস সময় পরিবর্তন ও সপ্তাহে তিন দিন অফিস চালুর বিষয়ে ১ এপ্রিল ২০২৬ তারিখের একটি স্মারক অনলাইনে ছড়ানো হচ্ছে, যা মন্ত্রণালয়ের কোনো জারি করা নির্দেশনা নয়। এ বিষয়ে সবাইকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই নথিতে দাবি করা হয়, আগামী ৫ এপ্রিল থেকে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের কর্মীরা সপ্তাহে তিন দিন অফিসে এবং দুই দিন ঘরে বসে কাজ করবেন। পরিকল্পনা অনুযায়ী রবিবার থেকে মঙ্গলবার অফিস চলবে, আর বুধবার ও বৃহস্পতিবার ‘ওয়ার্ক ফ্রম হোম’ থাকবে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি নির্ধারণের কথাও সেখানে উল্লেখ ছিল।
ভুয়া ওই নথিতে আরও বলা হয়, অফিস সময় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে এবং বাকি দুই দিনে ডিজিটাল মাধ্যমে দাপ্তরিক কাজ সম্পন্ন করা হবে। জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো—যেমন হাসপাতাল, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ-গ্যাস-পানি সরবরাহ সংস্থা—এই নির্দেশনার বাইরে থাকবে বলেও দাবি করা হয়।
এদিকে মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় রেখে সরকার বিভিন্ন বিকল্প প্রস্তাব পর্যালোচনা করছে। এর মধ্যে সাপ্তাহিক ছুটি বাড়ানো, সপ্তাহে দুই দিন ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালু করা, অফিস সময় পরিবর্তন বা কাজের সময়সীমা কমানোর মতো একাধিক পদক্ষেপ আলোচনায় রয়েছে।
তবে কর্মকর্তারা জানিয়েছেন, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রস্তাবগুলো নিয়ে মন্ত্রিসভায় আলোচনা শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

M A Momin

জনপ্রিয় সংবাদ

তাপপ্রবাহে পুড়ছে ১১ জেলা, সপ্তাহজুড়ে বাড়তে পারে বৃষ্টির দাপট

অফিস সময় পরিবর্তন নিয়ে ছড়ানো নথি ভুয়া, বিভ্রান্ত না হওয়ার আহ্বান জনপ্রশাসন মন্ত্রণালয়ের

Update Time : ০৬:০৬:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬