ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ভারতীয় নাগরিকসহ দুই কারাবন্দির মৃত্যু হয়েছে। মৃতরা হলেন পিন্টু কুমার (৩৪) ও হাসেম খা তালুকদার (৩৪)।
বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় তাদের ঢামেকে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, কারা কর্তৃপক্ষের নির্দেশে দুপুর ১টার দিকে কয়েকজন কারারক্ষী তাদের হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগে চিকিৎসকরা পরীক্ষা করে দুজনকেই মৃত ঘোষণা করেন।
হাসেম খা তালুকদার নেত্রকোনা সদর উপজেলার রামপুর গ্রামের আব্দুস সালাম গনির ছেলে। অন্যদিকে, ভারতীয় নাগরিক পিন্টু কুমারের বাবার নাম অলক কুমার।
মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে তারা কোন মামলায় এবং কতদিন ধরে কারাবন্দি ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ।
ঢাকা
,
সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
৬৪ জেলায় আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ
নেপালে আকস্মিক ভয়াবহ বন্যা–ভূমিধস: কেন ঘটল, আরও ঢলের আশঙ্কা
বগুড়ার দুটি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারীকরণ
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস, নিহত ২৭০; নিখোঁজ ১,৫০০
আদালত অবমাননার অভিযোগে ইউএনওকে ঘিরে বিতর্ক, চূড়ান্ত রায়ের আগে দোষী বলার সুযোগ নেই
জিয়া উদ্যানের মাজারে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলার উপকূলে অস্থিরতা, লুটপাটে জড়াল মানুষ
তাপপ্রবাহে পুড়ছে ১১ জেলা, সপ্তাহজুড়ে বাড়তে পারে বৃষ্টির দাপট
বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা, যুক্তরাষ্ট্রের একতরফা প্রভাবের বিরুদ্ধে একসুরে চীন-রাশিয়া
পাকিস্তানকে ধবলধোলাই, টেস্ট র্যাঙ্কিংয়ে ভারতকে টপকালো বাংলাদেশ
মিরপুরে জয়ের দুয়ারে বাংলাদেশ, তাইজুলের ঘূর্ণিতে চাপে পাকিস্তান
বিশ্বকাপ দলে ফিরেই আবেগে ভাসলেন নেইমার, রাফিনিয়াকে বললেন ‘এবার ট্রফি চাই’
ইবোলার ভয়াল থাবায় কঙ্গো, দ্রুত ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস
গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশে নিষেধাজ্ঞা, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
পুলিশে শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা, দুর্নীতিতে শূন্য সহনশীলতা: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক পরিচয় নয়, অপরাধকে ব্যক্তি হিসেবে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর
তিন দেশে ভিন্ন আয়োজন, বর্ণাঢ্য উদ্বোধনে পর্দা উঠছে FIFA World Cup 2026
বিশ্বকাপ সামনে, স্কোয়াড ঘোষণায় কড়া নির্দেশনা ফিফার
মুশফিকের ফিফটি, তাসকিনের ঝড়—৪১৩ রানে থামল বাংলাদেশ
লোহাগাড়ায় বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১১
ঢামেকে দুই বন্দির মৃত্যু, একজন ভারতীয় নাগরিক
-
এম এ মোমিন - Update Time : ০৫:১৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
- ৮৯ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ









